আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

ঐশ্বর্যার ৬০০ শাড়ি, মাধুরীর ১৫ লক্ষের পোশাক

ঐশ্বর্যার ৬০০ শাড়ি, মাধুরীর ১৫ লক্ষের পোশাক

ঐশ্বর্য


শাহরুখ খানের পর্দায় দেবদাসের ১৯ বছর। ১২ জুলাই ২০ তে পা রাখল এই ছবি। সেলিব্রেশন শুরু হয়েছে দিকে দিকে। এপিক লভ স্টোরি এখনও সকলের মনের মণিকোঠায়।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই কাহিনি বড়পর্দায় তুলে ধরা হয়েছে বারবার। জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিল এই ছবি। ২০ বছরে পা দিয়ে এই ছবির সাফল্য দিলীপ কুমারকে উৎসর্গ করেছেন মাধুরী।

বাদশার ফ্যানেরা উচ্ছ্বসিত। পোস্টার বানিয়ে তা নেটমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তাঁরা। তৈরি হচ্ছে বিভিন্ন মিমও। দুই নায়িকাও নস্টালজিক।

শাহরুখের সঙ্গে ঐশ্বর্যের এই জুটি সকলের মনে দাগ কেটে গিয়েছিল, এতটাই সাবলীল অভিনয় করেছিলেন তাঁরা। যদিও চরিত্রের প্রয়োজনে ধুতি পরতে হয়েছিল শাহরুখ খানকে, যা বারবার খুলে যেত।

রোম্যান্টিক দৃশ্য়ে দেবদাস ও পার্বতীর অভিনয়ের সঙ্গে এতটাই একাত্ম হয়ে গিয়েছিলেন সিনেমাপ্রেমীরা যে তাঁদের আলাদা হয়ে যাওয়ার দৃশ্য়ে রীতিমত চোখ থেকে জল ঝরেছে তাঁদের।

চন্দ্রমুখীর চরিত্রে অনবদ্য মাধুরী দিক্ষিত। তিন ট্রায়োয় জমিয়ে দিয়েছিলেন ছবি। জানা গল্প পর্দায় দেখে তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন দর্শক। 

পর্দায় স্ক্রিনশেয়ার করলেন মাধুরী ও ঐশ্বর্য, সরোজ খানের কোরিওগ্রাফিতে অনবদ্য পারফরমেন্স দুই সুপারহিট নায়িকার। 

পর্দায় দেব পারোর প্রেম আজও ততটাই রঙীন, ততটাই উজ্জ্বল। স্মৃতিতেও একইভাবে থেকে গিয়েছেন তাঁরা।

৫০০ মিলিয়ন বাজেটে তৈরি এই লার্জার দ্যা লাইফ ছবির মোট বক্স অফিস কালেকশন ছিল হাজার মিলিয়নের কাছাকাছি।

  

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)