আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

জকিগঞ্জে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

জকিগঞ্জে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


সিলেটের জকিগঞ্জে ইটভাটায় দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী ইমরান আহমদকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে র‌্যাবের একটি দল তাকে গোয়াইনঘাট থানাধীন গোয়াইনঘাট বাইপাস বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইমরান জকিগঞ্জের নিদনপুর গ্রামের খছরুজ্জামানের ছেলে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে জকিগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।


র‌্যাব জানায়, জকিগঞ্জ থানাধীন একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে এ বছরের ২৬ জুলাই সকালে পরিত্যক্ত আদিম ব্রিক ফিল্ডে ঘুরতে যাওয়ার পর বিবাদীরা গোপনে ভিকটিম এবং তার বন্ধুর ছবি তুলে আসামিরা। একই সাথে আসামিরা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে বলে ভিকটিমকে ভয়ভীতি দেখায় এবং অনৈতিক প্রস্তাব করে।

ভিকটিম তাতে রাজি না হলে আসামিরা তাকে ও তার বন্ধুকে জোরপূর্বক মুখ চেপে ধরে ব্রিক ফিল্ডের ভেতরে নিয়ে যায়। ভিকটিমের বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করলে কয়েকজন তাকে প্রাণে হত্যার ভয় দেখায় এবং তাকে আটকে রাখে। পরবর্তীতে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে এবং ভিকটিমকে উক্ত বিষয়টি কাউকে না জানানোর জন্য প্রাণে হত্যার হুমকি দেয়।

ভিকটিম ভয়ে কাউকে এ বিষয়টি জানায়নি কিন্তু পরবর্তীতে অসুস্থ হয়ে গেলে তার পরিবারের লোকজনদের জানানোর পরে ভিকটিম নিজে বাদী হয়ে জকিগঞ্জ থানায় ৫ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এরআগে ধর্ষণ মামলার আরেক আসামি শাকের আহমদকে গত ২০ আগস্ট গ্রেপ্তার করে র‌্যাব।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)