আজ রবিবার | ২২ মার্চ ২০২৬

 শিরোনাম
গোয়াইনঘাট সীমান্তে দুই তরুণীসহ পাচারকারী আটক সিলেটে ঈদের নামাজের ৩ সহস্রাধিক জামাত, মোনাজাতে দেশ-জাতির কল্যাণ কামনা পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে “ঈদ মোবারক”, শনিবার ঈদ বৈরাগীবাজারে ২শ’ গ্রাম গাঁজাসহ বিয়ানীবাজারে ৩ জন গ্রেপ্তার মৌলভীবাজারে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন শতাধিক নারী-পুরুষ জুমাতুল বিদা কী? এদিন কী আমল করবেন কুলাউড়ায় জমি বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম বিয়ানীবাজারে ইয়াবা, মদসহ ৩ জন ও সাজা পরোয়ানার অপর আরেকজন গ্রেফতার বিয়ানীবাজারে ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় তসবিহ সহ পুরস্কৃত শিশু- কিশোর ৭ জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়

জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১০ বোতল বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার : গ্রেফতার ৪

জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১০ বোতল বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার : গ্রেফতার ৪

সিলেটের জকিগঞ্জ থানার নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) চার (০৪) জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে— যার মধ্যে রয়েছে ১১০ বোতল বিদেশি মদ এবং ইয়াবা ট্যাবলেট।

পুলিশ জানায়, বিদেশি মদ জব্দের ঘটনায় দুইজন এবং ইয়াবা ট্যাবলেট সংক্রান্ত পৃথক মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে পৃথক দুটি মাদক মামলা রুজু করা হয়। পরে যথাযথ পুলিশ পাহারায় আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জকিগঞ্জ থানা সূত্রে জানা গেছে, মাদক নির্মূল ও যুবসমাজকে মাদক থেকে রক্ষা করার জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মাদকের সাথে জড়িত যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।

পুলিশ আরও জানিয়েছে, জকিগঞ্জকে মাদক ও অপরাধমুক্ত একটি নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)