আজ সোমবার | ০৪ মে ২০২৬

 শিরোনাম
উচ্চতর স্কেলে উন্নীত হচ্ছেন সিলেটের ৬৭ শিক্ষক বিয়ানীবাজারে সরকারি কলেজে ১২ কোটি টাকা বরাদ্দ, পুনঃনির্মাণ কাজ শুরু বড়লেখায় ৫ হাজার ৭৬০ কেজি অবৈধ ভারতীয় জিরাসহ একজন গ্রেপ্তার বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে হত্যা, ঘাতক আটক গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ ছুনু মিয়া গ্রেফতার দ্রুত সিলেট-ঢাকা ৬ লেনের কাজ শেষ করতে চান প্রধানমন্ত্রী অবশেষে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত সিলেটে সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জৈন্তাপুরে পুলিশের অ ভি যা নে ২শত ঘনফুট পাথর জ ব্দ, গ্রেফতার ২

কুশিয়ারা নদীর ভাঙনে গড়রবন্দের একমাত্র সড়কে ধস, আতঙ্কে শিক্ষার্থীসহ স্থানীয়রা

কুশিয়ারা নদীর ভাঙনে গড়রবন্দের একমাত্র সড়কে ধস, আতঙ্কে শিক্ষার্থীসহ স্থানীয়রা

ছবি: আহমদ রেজা চৌধুরী


বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার এলাকার গড়রবন্দ এলাকায় তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনের কুশিয়ারার ভাঙনে নতুন করে তলিয়ে গেছে নদীর চর ও দুটি দোকানসহ এলাকার বসতবাড়ির আঙিনাসহ বেশ কিছু অংশ। 

ভাঙনের ঝুঁকিতে পড়েছে গড়রবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রামের একমাত্র সড়ক, ঘরবাড়িসহ বিস্তীর্ণ এলাকা। নদী ভাঙন আতংকে রাত পার করছেন বাসিন্দারা।

 

শুষ্ক মৌসুমে কুশিয়ারা নদীতে পানি কমলেও ভাঙনের তীব্রতা দেখা দেয়। নদীর পাড়ে থাকা দুটি দোকান ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গড়রবন্দ গ্রামের একমাত্র সড়কও ধসে পড়েছে।

এলাকাবাসীর আশঙ্কা—দ্রুত নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে গড়রবন্দ গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাবে…

নদী ভাঙনের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে জানিয়ে ইউপি চেয়ারম্যান তুতিউর রহমান তুতা বলেন, যত সময় যাচ্ছে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।

গড়রবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, স্কুল ভবনের পাশে থাকা সড়ক নদী ভাঙনে বিলীন হওয়ার উপক্রম দেখা দিয়েছে। ভাঙন অব‍্যাহত থাকলে ভবনও ঝুঁকিতে পড়বে। এ অবস্থায় ত্রছাত্রীরা আতঙ্কে ক্লাস করছে।।

কুশিয়ারা নদীর ভাঙন রোধে দ্রুত সময়ের মধ‍্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে প্রশাসনের দায়িত্বশীলদের আহবান জানান।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)