আজ শনিবার | ২৮ নভেম্বর ২০২৬

 শিরোনাম
সিলেটে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন কুলাউড়ার গৃহবধূ চায়ের দেশ শ্রীমঙ্গলে একদিনে ২.২ ডিগ্রি কমল তাপমাত্রা, বাড়ছে শীত সিলেটের সীমান্তজুড়ে বিজিবির অভিযান, উদ্ধার সাড়ে ৬৫ লাখ টাকার ‘বুঙ্গার মাল’ গোলাপগঞ্জে ফেসবুক লাইভে প্রাণনাশের হুমকি, হত্যাচেষ্টা মামলার বাদীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ কানাইঘাটে কৃষকদের হাতে তুলে দেওয়া হলো প্রণোদনার ট্রাক্টর অলসতা দূর করতে যে দোয়া পড়বেন ভারতে পাচারের আগেই জাফলংয়ে উদ্ধার ভুক্তভোগী, আটক মানব পাচারকারী জৈন্তিয়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ, নির্মাণ হবে আধুনিক জাদুঘর বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে, প্রজনন হারও তুলনামূলক কম সিলেট সীমান্ত দিয়ে আসছিল ৩২ লাখ টাকার বুঙ্গার মালামাল, জব্দ করল বিজিবি

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম গ্রেপ্তার

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম গ্রেপ্তার হয়েছেন। 

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় তাকে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ গ্রেপ্তার করে। 

এর আগে হিরো আলমের স্ত্রী রিয়ামনি হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে হাতিরঝিল থানায় মামলা করেছিলেন। 

গত বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত বাদীর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। 

বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এ জন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।’

মামলার অভিযোগ অনুযায়ী, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন।

গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়েছিল। অভিযোগ করা হয়েছে, সেই সময়ে হিরো আলমসহ ১০-১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। 

পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মারধর করে। এই হামলায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয়। এছাড়াও, এসময় তার গলায় থাকা ‘দেড় ভরি’ ওজনের স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগে বলা হয়েছে। এই ঘটনায় গত ২৩ জুন বাদী রিয়া মনি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)