আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

সিলেট ‘তৌহিদী কাফেলার’ সমাবেশে বক্তারা: ‘সিলেটের কোথাও নাস্তিক বাউলদের সহ্য করা হবে না’

সিলেট ‘তৌহিদী কাফেলার’ সমাবেশে বক্তারা: ‘সিলেটের কোথাও নাস্তিক বাউলদের সহ্য করা হবে না’

বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে আল্লাহ নিয়ে কটুক্তির অভিযোগ এনে বুধবার (২৬ নভেম্বর) বিকেলে সিলেট শহীদ মিনারে ‘হজরত শাহজালাল রহ: তাওহিদি কাফেলার’ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, আবুল সরকার আল্লাহকে নিয়ে কটুক্তি করে এদেশের ধর্মপ্রাণ জনতার হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে, তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা করতে হবে।

কাফেলার যুগ্ন আহ্বায়ক হাফেজ মাওলানা আসজাদ আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তারা সিলেটের কোথাও নাস্তিক বাউলদের সহ্য করা হবে না উল্লেখ করে বলেন, ওরা দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, প্রশাসনের কঠোর হতে হবে।

কাফেলার যুগ্ম সদস্য সচিব মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেনকাফেলার সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদ, হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা মুসাদ্দিক আহমদ, মুফতি জিয়াউর রহমান, মুফতি রশিদ আহম, মাওলানা মুনায়েম আহমদ, পীর মাওলানা আব্দুল জব্বার, মুফতি মুহিউদ্দিন, মাওলানা ইয়াহিয়া প্রমুখ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)