আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

সিলেটের আরও ৮ উপজেলায় নতুন ইউএনও, কে কোন উপজেলায়?

সিলেটের আরও ৮ উপজেলায় নতুন ইউএনও, কে কোন উপজেলায়?

ছবি: সংগৃহীত


সিলেট বিভাগের ৮টিসহ দেশের মোট ৭৭টি উপজেলায় নতুন ইউএনও পদায়ন করেছে সরকার।

সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপনে জারি করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ইউএনওদের পদায়ন দেওয়া হল।

সিলেট বিভাগের ৮ উপজেলার মধ্যে সিলেট জেলার ৪, সুনামগঞ্জের ২ ও হবিগঞ্জ এবং মৌলভীবাজারের একটি করে উপজেলায় নতুন ইউএনও পদায় করা হয়েছে।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ইউএনওর দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এস. এম. অনিক চৌধুরী, বিয়ানীবাজারের ইউএনওর দায়িত্ব পেয়েছেন নোয়াখালী জেলা প্রশসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার উম্মে হাবিবা মজুমদার, ওসমানীনগরের ইউএনও হয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মুনমুন নাহার আশা, গোলাপগঞ্জের ইউএনওর দায়িত্ব পেয়েছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার শাখী ছেপ।

সুনাগগঞ্জের ছাতক উপজেলার ইউএনওর দায়িত্ব পেয়েছেন ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মিজ ডিপ্লোমেসি চাকমা ও শান্তিগঞ্জ উপজেলার ইউএনওর দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ শাহজাহান।

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইউএনওর দায়িত্ব পেয়েছেন জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির মাহনাজ হোসেন ফারিবা। আর হবিগঞ্জের বাহুবল উপজেলার ইউএনওর দায়িত্ব পেয়েছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের মহাপরিচালক লিটন চন্দ্র দে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)