আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

সিলেটে জুয়া খেলার অভিযোগে ৮ জন গ্রেপ্তার

সিলেটে জুয়া খেলার অভিযোগে ৮ জন গ্রেপ্তার

সিলেট নগরের শামিমাবাদ এলাকার মনিকা সিনামে হলের পটাশ থেকে ৮ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। জুয়া খেলার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শামীমাবাদ এলাকার মনিকা সিনেমা হলের বিপরীত পাশের জান্নাত স্টল নামের একটি দোকানে অভিযান চালায়। এসময় পুলিশ ৮জনকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানান মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৮জনকে আটক করা হয়। তাদেরকে এসএমপি আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তাররকৃতরা হচ্ছেন, শামীমাবাদ এলাকার ২নং রোডের ৭নং বাসার মৃত হাফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৩), হবিগঞ্জে লাখাই থানার সিংহগ্রামের আরজু মিয়ার ছেলে বশির আহমদ (৩৮), সুনামগঞ্জ সদর থানার আমপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে ফারুক আহমদ (২৯), দোয়ারাবাজারের মানিকপুর গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে আহমদ আলী (৩২), পশ্চিম কাজলশাহ এলাকার ২নং বাসার আব্দুল আহাদের ছেলে ফয়েজ আলম রাজ (৩২), সুনামগঞ্জের ছাতক থানার হায়দরপুর ভাতগাঁও গ্রামের মৃত তফজ্জুল আলীর ছেলে আক্তার হোসেন (৩৮), একই জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামের খয়রুল্লাহ ছেলে আল আমিন (৩৮) ও দোয়ারাবাজার থানার আমবাড়ি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আব্দুল বাছিত (২৫)।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)