আজ শুক্রবার | ১৭ এপ্রিল ২০২৬

 শিরোনাম
ভালো কাজে অবিচল থাকার প্রতিদান সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু স্পেনে বৈধতা পাচ্ছেন ৫ লাখ অভিবাসী, সুখবরের অপেক্ষায় বাংলাদেশিরা শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা নিহত , আশঙ্কাজনক বড় ভাই শিক্ষায় প্রবাসীদের অর্থ বিনিয়োগের আহ্বানঃ সিলেটে শিক্ষামন্ত্রী কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে মৌলভীবাজারের ডলি এমপি নির্বাচিত বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও সরকারি কলেজের উদ্যোগে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ বরণ পুলিশের নাম ভাঙিয়ে প্রতারণা, গোলাপগঞ্জের যুবক আটক ফের চালু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী আরিফুল

আজ প্রকাশ হচ্ছে না প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা

আজ প্রকাশ হচ্ছে না প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা

শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর তার অনুসারীরা দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনার পর পত্রিকা দুটোর কার্যক্রম বন্ধ হয়ে রয়েছে। এজন্যে আজ শুক্রবার প্রকাশ হচ্ছে না প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা। গণমাধ্যম দু'টোর অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার মধ্যরাতে এই তথ্য নিশ্চিত করেছেন পত্রিকা দু'টির শীর্ষ কর্মকর্তারা। খবর বিবিসি বাংলার।

তারা জানিয়েছেন, রাতে আকস্মিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর কর্মীদের সবাইকে দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ অবস্থায় পত্রিকা অফিসের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে শুক্রবার ছাপা পত্রিকা বের করা সম্ভব হচ্ছে না।

এছাড়া আপাতত অনলাইন স্থবির হয়ে পড়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে কয়েকশ' বিক্ষুব্ধ ব্যক্তি প্রথমে দৈনিক প্রথম আলো, তারপর দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ সময় পত্রিকা দু'টির সাংবাদিকদের অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন।

পরে সেনা, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে হামলাকারীদের সরিয়ে দেয়।

এরপর আগুন নিভিয়ে ভবনের ভেতরে আটকা পড়া কর্মীদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)