আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

গোয়াইনঘাটে বর আসার আগেই পণ্ড বাল্যবিবাহ

গোয়াইনঘাটে বর আসার আগেই পণ্ড বাল্যবিবাহ

ছবিঃ প্রতীকী


গ্রামজুড়ে তখন বিয়ের প্রস্তুতির ব্যস্ততা। বাড়িজুড়ে পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনের আনন্দ। কনের বাড়ির সামনে তৈরি করা হয়েছে তোরণ, রান্নাঘরে চলছে অতিথি আপ্যায়নের আয়োজন। বরযাত্রী আসার অপেক্ষায় প্রস্তুত সবাই, কাজিও ছিলেন প্রস্তুত। কিন্তু সব আয়োজনের মাঝেই সামনে আসে বাস্তবতা। কনের বয়স মাত্র ১৫। সে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী। শেষ পর্যন্ত প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বন্ধ হলো ওই স্কুল পড়ুয়া ছাত্রীর বাল্যবিবাহ। ঘটনাটি ঘটেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।

 

জানা গেছে, বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিছনাকান্দি ইউনিয়নের হাদারপাড় গোরাগ্রাম বিলপাড় গ্রামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন চলছিল। কনের বাড়িতে বরযাত্রীদের স্বাগত জানাতে বাড়ির সামনে গেট তৈরি করা হয়। আপ্যায়নের জন্য প্রস্তুত করা হচ্ছিল নানা ধরনের খাবার।

 

দুপুরের দিকে প্রায় ৩০ থেকে ৪০ জন বরযাত্রী কনের বাড়িতে উপস্থিত হওয়ার কথা ছিল। এমনকি বিয়ের নিবন্ধনের জন্য একজন কাজিকেও ডাকা হয়েছিল। তবে কনের বয়স নিয়ে সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে জানা যায়, কনে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং তার বয়স মাত্র ১৫ বছর। 


অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি স্থানীয়দের সামনে বিয়ের আয়োজন বন্ধ করার নির্দেশ দেন। 

 

এ সময় উপস্থিত কনের মা ও স্বজনদের বাল্যবিবাহের সামাজিক ও আইনি কুফল সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে কনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেওয়া হবে না। এই মর্মে অভিভাবকের কাছ থেকে লিখিত মুচলেকা নেন। অভিযানের সময় গোয়াইনঘাট থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির ওই ছাত্রীটির সঙ্গে একই উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মনাইকান্দি লক্ষণছড়া গ্রামের রাজু নামের এক যুবকের বিয়ে হওয়ার কথা ছিল।

 

এ বিষয়ে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বলেন, ‘বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। এর ফলে কিশোরীদের শিক্ষা ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গোপন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি এবং স্থানীয়দের সহযোগিতায় বাল্যবিবাহটি বন্ধ করতে সক্ষম হই।’ তিনি আরও জানান, ‘ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)