আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ আমি আদালতপাড়ার মানুষ, আপনারা সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী কুলাউড়ায় বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেফতার

লন্ডনে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের যুবক নিহত

লন্ডনে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের যুবক নিহত

ছবিঃ নিহত শাকিল


যুক্তরাজ্যের লন্ডনে সড়কে নাফিজুল হক শাকিল (২৩) এক যুবক নিহত হয়েছেন। শাকিলের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি ব্রাহ্মণগ্রামে।

সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে তিন মারা যান।শাকিল বাইকে করে ফুড ডেলিভারির কাজ করতন বলে জানা গেছ। তিনি ব্রাহ্মণগ্রামের 
বাসিন্দা ব্যবসায়ি ফয়জুল করিমের একমাত্র ছেলে।

চিকিৎসকদের বরাতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাফিজ সোহেল আহমেদ।

জানা যায়, গতবছর উচ্চ শিক্ষা অর্জনে লক্ষ্যে যুক্তরাজ্যে আসেন শাকিল। আর্থিক সংকটে পড়ালেখা সম্পন্ন করা হয়নি। পরবর্তীতে জীবিকার তাগিদে ফুড ডেলিভারি কাজে নিয়োজিত হয়ে পড়ে।

গত বুধবার (১৪ জানুয়ারি) লন্ডনের কর্মাশিয়াল রোডে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারের দরজা হুট করে খুলে ফেললে সাইকেল আরোহী শাকিল ধাক্কা খেয়ে মাটিতে লুটে পড়েন। পেছন থেকে আসা একটি লরি তার উপর দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় রাতে তিনি মারা যান।

নিহত শাকিলের একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাফিজ সোহেল আহমেদ আরও বলেন, শাকিলের মৃত্যুর সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের লোকজনের সাথে আলাপ আলোচনা করে লাশ প্রেরণ ও জানাজার নামাজের সময় নির্ধারণ করা হবে।

তিনি নিহতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

এরআগে গত ১১ জানুয়রি যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের বোলটন এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সিলেটি প্রবাসী বাংলাদেশি ছিলেন। নিহত প্রবাসীর নাম মছরব আলী (৫৪)। তিনি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মইনপুর গ্রামের বাসিন্দা।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)