আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ আমি আদালতপাড়ার মানুষ, আপনারা সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী কুলাউড়ায় বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেফতার

তারেক রহমান ঘিরে লোকে লোকারণ্য সিলেটের মাদ্রাসা মাঠ

তারেক রহমান ঘিরে লোকে লোকারণ্য সিলেটের মাদ্রাসা মাঠ

সিলেট আলিয়া মাঠ


সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভা লোকারণ্য হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে সিলেটের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় যোগ দিতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।যদিও গতকাল বুধবার রাত থেকেই আলিয়া মাদ্রাসা মাঠের এক পাশে অনেক নেতাকর্মী রাত কাটিয়েছেন।

আজ সকাল ১০টায় জনসভা শুরু হবে। বেলা ১১টার দিকে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

 

সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের প্রার্থীদের পরিচয় করিযে দেবেন তারেক রহমান। সকাল ১০টার দিকে তারা আসনও গ্রহন করেন। জুলাই আদোলনে শহীদ পরিবারের সদস্যরাও সমাবেশে যোগ দেবেন।

গতকাল বুধবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে নামেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ৯টা ১৮ মিনিটে হযরত শাহজালাল (রহ) এর মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। রাত সাড়ে ১০টার দিকে হজরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে শ্বশুর বাড়ি রওনা দেন।

 

রাত সাড়ে ১২টার দিকে শ্বশুর বাড়ি পৌঁছান বিএনপির চেয়ারম্যান। সাবেক মন্ত্রী অ্যাডমিরাল মাহবুব আলী খান তার শ্বশুড়। তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বাবার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দুই দশক আগে ২০০৫ সালে সিলেটে কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। আজ দলের চেয়ারম্যান হিসেবে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় বক্তৃতা করবেন তিনি। 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)