আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ আমি আদালতপাড়ার মানুষ, আপনারা সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী কুলাউড়ায় বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেফতার

বৈরাগীবাজারের ইমন হত্যাকারী মুন্না টাঙ্গাইল থেকে গ্রেপ্তার

বৈরাগীবাজারের ইমন হত্যাকারী মুন্না টাঙ্গাইল থেকে গ্রেপ্তার

ছবিঃ নিহত ইমন, ঘাতক সাজেদুল ইসলাম মুন্না


বিয়ানীবাজারে আইফোনের জন্য বন্ধুকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামীকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

শনিবার (২৪ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে তাকে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার কদমতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার হওয়া সাজিদুল ইসলাম মুন্না (২৩) ঘাটাইল থানার দেলুটিয়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে।

 

জানা গেছে, গত বছরের ৭ ডিসেম্বর সিলেটের বিয়ানীবাজার থানার খশির নামনগর গ্রামের যুবক ইমন আহমদ বাড়ি থেকে স্থানীয় বৈরাগীবাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হলে পুলিশ সন্দেহভাজন হিসেবে ইমনের বন্ধু আশরাফুলকে আটক করে। পরে আশরাফুলের দেওয়া তথ্যমতে ১০ ডিসেম্বর বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের শালেশ্বর এলাকার একটি পুকুরপাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইমন আহমদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

জিজ্ঞাসাবাদে ইমনের ওই আশরাফুল জানায়, আইফোন ছিনতাইয়ের জন্য সাজিদুল ইসলাম মুন্নাসহ তিন-চার জন মিলে কৌশলে শালেশ্বর এলাকার একটি পুকুরপাড়ে নিয়ে ইমনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর তার কাছ থেকে আইফোন ছিনিয়ে নেয় তারা।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে টাঙ্গাইল থেকে সাজিদুল ইসলাম মুন্না নামের এক আাসামীকে গ্রেফতার করা হয়েছে।

 

বিয়ানীবাজার থানার ওসি মো. ওমর ফারুক জানান, আইফোন ছিনিয়ে নিতে কয়েকজন বন্ধুমিলে ইমনকে খুন করেছে- তদন্তে এমনটা মিলেছে। ওই মামলার আসামী মুন্নাকে র‌্যাব গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।

 

উল্লেখ্য, বোনকে বিয়ে দেয়ার সুবাধে মুন্না বৈরাগীবাজার এলাকায় বসবাস করতো। বিদেশ যাওয়ার টাকা সংগ্রহের জন্য বন্ধুর আইফোন ছিনতাই করে সে। হত্যাকান্ড পরবর্তী সে পালিয়ে নিজ এলাকা টাঙ্গাইলে আত্মগোপনে চলে যায়।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)