আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ আমি আদালতপাড়ার মানুষ, আপনারা সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী কুলাউড়ায় বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেফতার

বিয়ানীবাজারে যুবকের মৃতদেহ উদ্ধার, মৃতদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

বিয়ানীবাজারে যুবকের মৃতদেহ উদ্ধার, মৃতদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ছবিঃ সংগৃহীত


বিয়ানীবাজারের পল্লীতে এক যুবকের মৃতদেহ পাওয়া নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে উপজেলার উত্তর দুবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক নাজির উদ্দিন (৩৭) মৃত তইয়াজ আলীর ছেলে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি বলে পুলিশ জানায়।

 

স্থানীয়ভাবে জানা যায়, বাবা-মা মারা যাওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে যান নাজির উদ্দিন। গোলাপগঞ্জ উপজেলায় বসবাসের পাশাপাশি সেখানে তিনি বিয়ে করেন। তার একটি সন্তান আছে। রবিবার সকালে তার স্ত্রীসহ শ্বশুড় বাড়ির লোকজন নাজিরের মৃতদেহ নিয়ে গ্রামের বাড়িতে আসেন। এ সময় গ্রামবাসীর সন্দেহ হলে তারা স্থানীয় জনপ্রতিনিধিসহ পুলিশকে খবর দেন। বিয়ানীবাজার থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

গ্রামবাসীর জিজ্ঞাসাবাদে তার স্ত্রী জানান, পান চিবানোর সময় দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়। দাফন-কাফনের জন্য আত্মীয়স্বজনসহ স্বামীর মৃতদেহ নিয়ে তিনি শ্বশুড় বাড়িতে এসেছেন।

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)