আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ আমি আদালতপাড়ার মানুষ, আপনারা সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী কুলাউড়ায় বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেফতার

বিরামহীন নির্বাচনী প্রচারণায় মুখর গোলাপগঞ্জ-বিয়ানীবাজার

বিরামহীন নির্বাচনী প্রচারণায় মুখর গোলাপগঞ্জ-বিয়ানীবাজার

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে চলছে প্রার্থীদের বিরামহীন প্রচারণা। পাড়া-মহল্লা থেকে অলিগলি সব জায়গায় উঠেছে ভোটের ঝড়। দিনরাত সমানতালে প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন প্রচারণা।  এই আসনের ৫ প্রার্থীর প্রচারণায় উন্মাতাল গোটা নির্বাচনী এলাকা। চারিদিকে ছড়িয়ে পড়েছে উৎসবেব আমেজ।

জানা যায়, এই আসনে বর্তমানে প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা), গণঅধিকার পরিষদের এডভোকেট জাহিদুর রহমান (ট্রাক), জমিয়তে উলামায়ে ইসলামের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম (হেলিকপ্টার) ও জাতীয় পার্টির প্রার্থী  আব্দুন নূর (লাঙ্গল) প্রতিদিন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার গণসংযোগ, মতবিনিময় সভা, উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। সেই সাথে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণসহ মাইকিং চলছে সমানতালে।

 

বর্তমানে শহর থেকে গ্রামাঞ্চলে বিরামহীন প্রচারণার ফলে এলাকা সৃষ্টি হয়েছে নির্বাচনী আমেজ। প্রার্থীদের বড় বড় বিলবোর্ড আর ফেষ্টুনে চেয়ে গেছে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার। প্রার্থীদের নির্বাচনী কার্যালয়গুলোতে কর্মী-সমর্থকদের আনাগোনায় মূখরিত হয়ে উঠেছে এলাকা।

এদিকে একই সাথে প্রার্থীদের কর্মী-সমর্থকদের প্রচার-প্রচারণার ফলে আচরণবিধি লঙ্ঘনের আশংকা করা হচ্ছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এবং আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে মাঠে রয়েছেন নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ২জন মাজিস্ট্রেট। তারা প্রতিদিনই গোটা নির্বাচনী এলাকা টহল দিচ্ছেন।

 

জানতে চাইলে গোলাপগঞ্জে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত মাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, নির্বাচনী দায়িত্ব প্রতিপালনে এবং আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে এক্সিকিউটিভ মাজিস্ট্রেট হিসেবে মাঠে রয়েছি। এ পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের কোন অভিযোগ পাইনি।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)