আজ শুক্রবার | ২০ মার্চ ২০২৬

না ভোটের পক্ষে প্রচার মানেই বাংলাদেশের বিপক্ষে অবস্থান: গোলাপগঞ্জে মামুনুল হক

না ভোটের পক্ষে প্রচার মানেই বাংলাদেশের বিপক্ষে অবস্থান: গোলাপগঞ্জে মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, ‘না’ ভোটের পক্ষে যারা প্রচার চালাবে, মানুষ বুঝে নেবে তারা বাংলাদেশের বিপক্ষে এবং ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী দিনে কেউ যেন দেশের বিপক্ষে দাঁড়াতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে সিলেট-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মাবলম্বীকে নিয়ে ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। এই দেশে আর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সংখ্যাগুরুদের অত্যাচার ও জুলুম চলবে না। ১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হলে কোনো মেহনতি মানুষের ওপর খবরদারি থাকবে না, কোনো ব্যবসা কিংবা ঘর নির্মাণের জন্য চাঁদা দিতে হবে না।

তিনি বলেন, আমাদের আগামীর বাংলাদেশ হবে স্বপ্নের সোনার ও ইনসাফের বাংলাদেশ। দেশপ্রেমিক ও ইসলামপ্রেমিক দলগুলোর সমন্বয়ে এই নির্বাচনী ঐক্য গড়ে তোলা হয়েছে। এই জোট বিজয়ী হলে কোনো একক দল বা নেতার নয়, বিজয় হবে বাংলার ১৮ কোটি মানুষের, বিজয় হবে বাংলাদেশপন্থার।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, এত শহীদের আত্মত্যাগের পরও যদি আমরা দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে না পারি, যদি আবার চাঁদাবাজ ও জুলুমবাজদের হাতে দেশ তুলে দিই, তাহলে আমরা গাদ্দার জাতি হিসেবে প্রমাণিত হবো। শহীদদের রক্ত বৃথা যাবে।

তিনি আরও বলেন, মানুষ সব দল ও নেতাকে দেখে ফেলেছে। চাঁদাবাজি ও গুণ্ডামির রাজনীতিতে তারা বিরক্ত। এবার মানুষ ইসলামপন্থীদের বাংলাদেশ দেখতে চায়। আগামীতে যারা চাঁদাবাজি বা সন্ত্রাসের রাজনীতি করতে আসবে, রাজপথে তাদের প্রতিহত করা হবে।

এর আগে সকালে হেলিকপ্টারে করে গোলাপগঞ্জে পৌঁছান মাওলানা মামুনুল হক। জনসভায় তিনি বলেন, সিলেট-৬ আসনের সঙ্গে তার নির্বাচনী এলাকা ঢাকা-১৩ আসনের একটি সাংগঠনিক সংযোগ রয়েছে। সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন ঢাকা মহানগর উত্তরের আমীর হিসেবে ঢাকা-১৩ আসনেরও দায়িত্বে রয়েছেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)