আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ আমি আদালতপাড়ার মানুষ, আপনারা সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী কুলাউড়ায় বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেফতার

লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

ছবিঃ বাবা ফজলুল হক, ছেলে নাফিজুল হক শাকিল


লন্ডনে সড়ক দুর্ঘটনায় নাফিজুল হক শাকিলের নিহতের খবরে অসুস্থ হয়ে পড়া তার বাবা ফজলুল হক মারা গেছেন। সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ফজলুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান।

 

মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন ফজলুল হকের আরেক ছেলে মো. কামরান।

 

তিনি মুঠোফোনে বলেন, ‘আব্বা আর নাই। শনিবার (৩১ জানুয়ারি) রাতে সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান।’

জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন শাকিলের বাবা ফজলুল হক। তাঁর চিকিৎসাও চলছিলো। গত ১৪ জানুয়ারি লন্ডনে অবস্থানরত সংসারের একমাত্র উপার্জনকারী সন্তান নাফিজুল হক শাকিল সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। পূর্ব লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৯ জানুয়ারি মৃত্যুবরণ করেন। এ সংবাদ বাংলাদেশে অবস্থানরত পরিবারের লোকজনকে জানানো হয়। ছেলের মৃত্যুর সংবাদ শুনে আবারও হৃদরোগ আক্রান্ত হন বাবা ফজলুল হক। দ্রুত তাকে সিলেট নগরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

তিনি ছিলেন ২ ছেলে ও ৩ মেয়ে সন্তানের জনক।

এদিকে, লন্ডনে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া পুত্র নাফিজুল হক শাকিলের মরদেহ এখনো রয়েল লন্ডন হসপিটালের করোনার কোর্টে রয়েছে। সেখানে তার মরদেহের ময়নাতদন্ত হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে বলে দায়িত্বশীলরা জানিয়েছেন।

অপরদিকে, বাবা-ছেলের এমন মৃত্যুর সংবাদে পরিবারসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে লন্ডনের সর্ববৃহৎ ডেলিভারি ড্রাইভারদের সংগঠন ‘বেথনালগ্রীণ রাইডার গ্রুপ’ সহ বিভিন্ন সংগঠন ঘোষণা দিয়েছে।

 

বেথনালগ্রীণ রাইডার গ্রুপের এডমিন দেলোয়ার হোসাইন বলেন, ‘আমরা শাকিলের মর্মান্তিক মৃত্যুর সংবাদ শুনে বাকরুদ্ধ হই। আমাদের গ্রুপের মেম্বার ও শুভানুধ্যায়ীদের নিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেই। আমরা শিগগিরই শোকসন্তপ্ত পরিবারের কাছে আর্থিক অনুদান প্রেরণ করবো।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)