আজ রবিবার | ২২ মার্চ ২০২৬

 শিরোনাম
গোয়াইনঘাট সীমান্তে দুই তরুণীসহ পাচারকারী আটক সিলেটে ঈদের নামাজের ৩ সহস্রাধিক জামাত, মোনাজাতে দেশ-জাতির কল্যাণ কামনা পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে “ঈদ মোবারক”, শনিবার ঈদ বৈরাগীবাজারে ২শ’ গ্রাম গাঁজাসহ বিয়ানীবাজারে ৩ জন গ্রেপ্তার মৌলভীবাজারে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন শতাধিক নারী-পুরুষ জুমাতুল বিদা কী? এদিন কী আমল করবেন কুলাউড়ায় জমি বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম বিয়ানীবাজারে ইয়াবা, মদসহ ৩ জন ও সাজা পরোয়ানার অপর আরেকজন গ্রেফতার বিয়ানীবাজারে ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় তসবিহ সহ পুরস্কৃত শিশু- কিশোর ৭ জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়

পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন

পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন

ছবিঃ সংগৃহীত


একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি পা হারানো গোলাপগঞ্জের যুবক শিপন আহমদের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর আমীর জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন।

দুর্ঘটনার পর তিনি শিপনকে দেখতে যান, চিকিৎসার ব্যবস্থা করেন এবং কৃত্রিম পা সংযোজন করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করে সম্প্রতি তিনি শিপক আহমদকে কৃত্রিম পা উপহার দিয়েছেন। এতে যুবকটির জীবনযাত্রায় নতুন আশা ও স্বাভাবিকতা ফিরে এসেছে।

 

জানা যায়, গোলাপগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা শিপন আহমদ কাজ শেষে বাড়ি ফেরার পথে গত নভেম্বর মাসে বোরহানউদ্দিন রোড কান্দিগাঁও এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। এতে তার হাঁটু থেকে একটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে মোহাম্মদ সেলিম উদ্দিন দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে গিয়ে শিপনকে দেখেন এবং মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসার ব্যবস্থা করেন এবং কৃত্রিম পা লাগিয়ে দেওয়ার অঙ্গীকার করেন। সম্প্রতি সেই প্রতিশ্রুতি পূরণ করে তিনি কৃত্রিম পা সংযোজন করে দেন।

এই মানবিক কাজকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। অনেকে বলছেন, রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি এমন সমাজসেবামূলক উদ্যোগ অনুকরণীয়। মোহাম্মদ সেলিম উদ্দিনের এই কর্মকাণ্ড গণমানুষের কল্যাণে তার অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে এবং মানুষের মধ্যে আস্থা বাড়াচ্ছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)