আজ শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সিলেট-৬ : এডভোকেট এমরান আহমদ চৌধুরী নির্বাচিত

সিলেট-৬ : এডভোকেট এমরান আহমদ চৌধুরী নির্বাচিত

এমরান আহমদ চৌধুরী


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনে বাজিমাত করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এমরান আহমদ চৌধুরী। ১৯২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি ১ লাখ ৮ হাজার ৬১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. সেলিম উদ্দিন পেয়েছেন ৯৭ হাজার ৭০৮ ভোট। ফলে ১০ হাজার ৮৬৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন এমরান আহমদ চৌধুরী।

দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর শুরু হয় ভোট গণনা। কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ শেষে বেসরকারিভাবে এ ফলাফল পাওয়া যায়। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পোস্টাল ভোট যুক্ত হওয়ার পর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।
ফলাফল ঘোষণার পর সিলেট-৬ আসনের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মাঝেও ছিল ফলাফল নিয়ে আলোচনা ও মূল্যায়ন।

 

এ আসনে ভোটের লড়াই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ পর্যন্ত ব্যবধান তৈরি করে জয় ছিনিয়ে নেন এমরান আহমদ চৌধুরী।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)