আজ মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬

কানাইঘাট সীমান্ত থেকে বিস্ফোরক উদ্ধার

কানাইঘাট সীমান্ত থেকে বিস্ফোরক উদ্ধার

ছবিঃ সংগৃহীত


সিলেটের কানাইঘাট উপজেলায় যৌথ অভিযানে ১৪টি বিস্ফোরক পাওয়ার জেল ও ১৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ও র‌্যাব-৯।


রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির দায়িত্বাধীন ধর্মপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক সামগ্রী পাওয়া যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।



এর আগে গত ১৫ ফেব্রুয়ারি একই বাহিনীর যৌথ অভিযানে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের রায়গঞ্জ এলাকা থেকে ১৫টি পাওয়ার জেল ও ১৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছিল।


জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা গেছে, সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাভুক্ত কানাইঘাট উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল দল এবং র‌্যাব-৯ এর সমন্বয়ে তল্লাশি চালানো হয়। সীমান্ত পিলার ১৩১৪/এমপি’র নিকট থেকে প্রায় সাড়ে ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধর্মপুর নামক স্থানে পলিথিনে মোড়ানো এবং গাছের ডালপালা দিয়ে আড়াল করে রাখা অবস্থায় বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।


জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, উদ্ধার হওয়া ডেটোনেটরগুলো ব্যবহার করে উচ্চক্ষমতাসম্পন্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরি করা সম্ভব। দেশের বর্তমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করতে এবং নাশকতার উদ্দেশ্যে চোরাচালানের মাধ্যমে এসব বিস্ফোরক দেশে আনা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)