আজ বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬

গোলাপগঞ্জে ভ্রাম্যমান আদালতের অ ভি যা নে জ রি মা না

গোলাপগঞ্জে ভ্রাম্যমান আদালতের অ ভি যা নে জ রি মা না

গোলাপগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার পৌর শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্টানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা এক্সিকিউটিভ মাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ। অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। রমজানে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এই অবিযান পরিচালনা করা হয়েছে।

 

জানা যায়, পবিত্র রমজান মাস শুরুর সাথে বিভিন্ন ধরণের দ্রব্যের দাম আকস্মিক ভাবে বৃদ্ধি করা হয়েছে। মাছ, মাংশ এবং বিভিন্ন ধরণের তরি-তরকারির দাম এখন আকাশচুম্বী। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময়  নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও অন্যান্য অনিয়মের দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়।


 

এছাড়া উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন বাজারে পৃথক অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের সতর্ক করে এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করে। 

 

এক্সিকিউটিভ মাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান, রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)