আজ বুধবার | ২২ এপ্রিল ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে ব্যাংকের ভেতরেই প্রতারিত নারী, অভিনব কৌশলে টাকা হাতিয়ে নিলো প্রতারক বিয়ানীবাজারে কঠোর নজরদারিতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় মৌলভীবাজারের যুবক নিহত সিলেটের আরও ৯টি কূপ থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ সিলেট বিভাগের ২২৫ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা বড়লেখা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াইফাই কর্মীর মর্মান্তিক মৃত্যু বড়লেখায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ২৪ হাজার ৫৯৬ শিশুকে টিকা প্রদান গোলাপগঞ্জে ট্রাক উল্টে খাদে, ইটের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত করেছে বিএনপি, কারা পেলেন মনোনয়ন জৈন্তাপুরে মাদক ব‍্যবসায়ী শামীম গ্রেপ্তার

সিলেটে জুনিয়রে বৃত্তি পেয়েছে ৩ হাজার ১৭ জন শিক্ষার্থী

সিলেটে জুনিয়রে বৃত্তি পেয়েছে ৩ হাজার ১৭ জন শিক্ষার্থী

দীর্ঘ এক যুগ পর পরীক্ষার মাধ্যমে সিলেটে জুনিয়রে বৃত্তি পেয়েছে ৩০১৭ জন শিক্ষার্থী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

 

 

এবার সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৩০১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে । এর মধ্যে মেধা (ট্যালেন্টপুল) বৃত্তি পেয়েছে ৯৬০ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ২ হাজার ৫৭ জন। এবছর বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিলো ২০ হাজার ৩১৬ জন শিক্ষার্থী।

 

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, সিলেট বোর্ডে শিক্ষার্থীর সংখ্যার আনুপাতিক হারে বৃত্তি বণ্টন করা হয়েছে। এবার সারাদেশে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পেলেও সিলেট বোর্ডে সেই সংখ্যার মধ্যে ৩ হাজার ১৭ জন স্থান পেয়েছে।

 

যেভাবে দেখা যাবে ফল

শিক্ষার্থীরা সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে বৃত্তির ফল দেখতে পারবেন। এজন্য—

 

১. বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (https://sylhetboard.gov.bd) প্রবেশ করতে হবে।

২. ‘Scholarship Result’ বা ‘বৃত্তি ফলাফল’ লিংকে ক্লিক করতে হবে।

৩. প্রকাশিত পিডিএফ ফাইল ডাউনলোড করে নিজের রোল নম্বর মিলিয়ে নিতে হবে।

৪. বোর্ডের নোটিশবোর্ডেও এই বৃত্তির ফলাফল পিডিএফ আকারে প্রকাশ করা হয়েছে।

 

বৃত্তির ধরন

নীতিমালা অনুযায়ী বৃত্তি দুটি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে—মেধা (ট্যালেন্টপুল) ও সাধারণ। মেধা বৃত্তিপ্রাপ্তরা তুলনামূলক বেশি আর্থিক সুবিধা পেয়ে থাকে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)