আজ সোমবার | ০৯ মার্চ ২০২৬

 শিরোনাম
সিলেটে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ১০ যুবক আটক, দুই ভিকটিম উদ্ধার হাদি হত্যার প্রধান আসামী ভারতে গ্রেফতার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা বললেন ফয়সাল অপরাধীদের ব্যাপারে তদবির চলবে না, কেউ তদবির করলে তাকেও ধরেন পুলিশকে আরিফ সিলেটে শ্যালিকার সাথে অশ্লীল ছবি-ভিডিও, ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক বিয়ানীবাজারে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত বিয়ানীবাজারেও তেল কেনার হিড়িক, ফিলিং স্টেশনগুলোতে ভিড় গোলাপগঞ্জে ঈদ বাজার জমে উঠছে জকিগঞ্জে ক্যাফে থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ যুদ্ধের কারনে সিলেট পেট্রোল পাম্পগুলোতে ভিড়, তেল কেনার হিড়িক

বিয়ানীবাজারে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

বিয়ানীবাজারে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিয়ানীবাজার থানার এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। এতে সহযোগিতা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী।

অভিযানে এএসআই (নিঃ) মুজাম্মেল হকের নেতৃত্বে দুবাগ ইউনিয়নের চরিয়া এলাকায় নবাব গেইট সংলগ্ন জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুনেদ আহমদ (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুনেদ আহমদ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাদে পুকুরিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)