আজ সোমবার | ০৯ মার্চ ২০২৬

 শিরোনাম
সিলেটে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ১০ যুবক আটক, দুই ভিকটিম উদ্ধার হাদি হত্যার প্রধান আসামী ভারতে গ্রেফতার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা বললেন ফয়সাল অপরাধীদের ব্যাপারে তদবির চলবে না, কেউ তদবির করলে তাকেও ধরেন পুলিশকে আরিফ সিলেটে শ্যালিকার সাথে অশ্লীল ছবি-ভিডিও, ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক বিয়ানীবাজারে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত বিয়ানীবাজারেও তেল কেনার হিড়িক, ফিলিং স্টেশনগুলোতে ভিড় গোলাপগঞ্জে ঈদ বাজার জমে উঠছে জকিগঞ্জে ক্যাফে থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ যুদ্ধের কারনে সিলেট পেট্রোল পাম্পগুলোতে ভিড়, তেল কেনার হিড়িক

সিলেটে শ্যালিকার সাথে অশ্লীল ছবি-ভিডিও, ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক

সিলেটে শ্যালিকার সাথে অশ্লীল ছবি-ভিডিও, ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক

সিলেট মোগলাবাজারে এক নারীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে রাখেন বোন জামাই। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয়-ভীতি দেখিয়ে ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক করেন রুকন মিয়া (৩৫)। এরপরেও তার কথা না মানায় ফেসবুকে ছেড়ে দেয়া হয় ধারণকৃত অশ্লীল ছবি ও ভিডিও। কোন উপায় না পেয়ে ওই নারী সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। 

 

মামলা দায়েরের পর পরই লাপাত্তা হয়ে যান রুকন মিয়া (৩৫)। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) বিকেলে মোগলাবাজার এলাকায় থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। সে মোগলাবাজার থানার বীরমঙ্গল থানার লাল মিয়ার ছেলে।  রবিবার (৮ মার্চ) সকালে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। 
 

এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, রুকন মিয়া শ্যালিকার সাথে ধারণ করা অশ্লীল ছবি ও ভিডিও ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে ছাড়েন। এ ঘটনায় ভিকটিম থানায় মামলা দায়ের করলে সে আত্মগোপনে চলে যায়। পরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেফতার করে।

 

র‌্যাব জানায়, ভিকটিম মোগলাবাজার থানাধীন সিকন্দরপুর এলাকার বাসিন্দা। ভিকটিম প্রায় সময় তার বোনের বাড়িতে যাওয়া আসা করতেন। এর সুযোগে রুকন মিয়া ভিকটিমের অজান্তে কিছু অশ্লীল ছবি নিজের মোবাইলে সংরক্ষণ করেন। পরবর্তীতে গোপনভাবে তোলা ছবির ভয় দেখিয়ে ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। রুকন মিয়া এরপরেও অতিরিক্ত নোংরামি করায় ভিকটিম তার বোনকে এসব বিষয় অবগত করেন। এরপর রুকন মিয়া ক্ষিপ্ত হয়ে ১৭ জুন গতবছরের তারিখে ভিকটিমের বোনকে মৌখিকভাবে তালাক দেন। তাদের একটি শিশু সন্তান রয়েছে। 

 

 

র‌্যাব আরও জানায়, পরে রুকন মিয়া ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে তার সাথে শারীরিক সম্পর্ক না রাখলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দেন। সেই সাথে ভিকটিমের কাছে রুকন মিয়া ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করলে ভিকটিম দিতে অস্বীকার করলে রুকন মিয়া ভূয়া ফেইসবুক আইডি ব্যবহার করে অশ্লীল ছবি এবং ভিডিও নেট দুনিয়ায় প্রকাশ করেন। 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)