আজ বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ৮ আ সা মি গ্রে প্তা র

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ৮ আ সা মি গ্রে প্তা র

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত একজনসহ পরোয়ানাভুক্ত ৮ আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তারকৃতরা হলেন- জিআর-৪৬/২০২২ (বড়) মামলায় ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি উপজেলার মাইজপাড়া (ইয়াকুবনগর) গ্রামের মো. সাজু আহমদ, সিআর-৫৪৯/২৪ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রামতলা গ্রামের ইসলাম উদ্দিন, সাইফুর রহমান ও আব্দুল জব্বার, জিআর-২১৬/২৫ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আসামি গাংকুল গ্রামের ফরিদ উদ্দিন ও পারভেজ আহমদ, জিআর-১৭৭/২৫ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আসামি সফরপুর (খানপাড়া) গ্রামের আব্দুস শুক্কুর মাসুক ও তার ছেলে সায়রুল ইসলাম। 

 

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বুধবার বিকেলে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বুধবার পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)