আজ বুধবার | ১৯ আগস্ট ২০২৬

 শিরোনাম
সীমান্তে সিলেটের দুই নারীসহ ৫ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ সিলেটে আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা বেশি জকিগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে জিম্মি করে ডাকাতি ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত মরম আলী গ্রেপ্তার সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব ব্রাজিলকে হারিয়ে টানা ৩ বার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা সৌরবিদ্যুতে চার্জ বাধ্যতামূলক: নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা সিলেটে ট্রিপল মার্ডার: বাবা-মা’র নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চাইছেন চার সন্তান সিলেটে ট্রিপল মার্ডারের বাবুল মিয়া ৪ দিনের রিমান্ডে কুলাউড়ায় শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করে গ্রেপ্তার, কে এই জান্নাতুল

সীমান্তে সিলেটের দুই নারীসহ ৫ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ

সীমান্তে সিলেটের দুই নারীসহ ৫ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ

ছবি: সংগৃহীত


সীমান্ত দিয়ে সিলেটের দুইজন ও এক ভারতীয় নাগরিকসহ পাঁচজন বাংলাদেশিকে পুশ-ইন করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এদের মধ্যে দুজন করে পুরুষ, নারী ও এক শিশু রয়েছে।
 

বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করা হয়। পরে জীবননগর শহর এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
 

 

আটকরা হলেন- বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান।

স্থানীয়রা জানান, বেনীপুর সীমান্ত দিয়ে পুশ-ইনের পর তারা বাংলাদেশে প্রবেশ করে। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাদের আটক করা হয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ওই পাঁচজনকে থানায় নিয়ে যান।

জীবননগর থানার কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, আটক পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয়, নাগরিকত্ব ও কীভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন তা যাচাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

 

তাদের মধ্যে কেউ ভারতীয় নাগরিক কি না জানতে চাইলে ওসি বলেন, একজন হিন্দি ভাষায় কথা বলছে। তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন। বিষয়টি যাচাই করা হচ্ছে।

জানতে চাইলে বিজিবির ৫৮ ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, তিনি এ বিষয়ে এখন পর্যন্ত অবগত নন। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)