আজ শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬

 শিরোনাম
সিলেট-তামাবিল সড়ক দূর্ঘটনায় কানাইঘাটের যুবক নিহত গ্যাস সংকটে পাম্প বন্ধ, সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ সিলেটে তিন খু/ন, ছোরা উদ্ধারের পর যে বর্ণনা দিল পুলিশ বিয়ানীবাজারে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩ জকিগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলার মামলার আসামিসহ গ্রেফতার ৩ যেভাবে ‘রহস্য উদঘাটন’ করল পুলিশ সিলেট ট্রিপল মার্ডারের সিলেটে দম্পতি সহ তিনজন খুন, সন্দেহভাজন বাবুল আটক গোয়াইনঘাট সীমান্তে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে নগরে নিজ বাসায় কাজের মেয়েসহ বৃদ্ধ দম্পত্তি খুন বিয়ানীবাজার রথমেলা: দুই সপ্তাহের অনুমতি নিয়ে মাসব্যাপী মেলার চেষ্টা, নানা অভিযোগ

কারাগারে অসুস্থ দীপু মনি, নেওয়া হয়েছে ঢামেকে

কারাগারে অসুস্থ দীপু মনি, নেওয়া হয়েছে ঢামেকে

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়েছে। আজ সোমবার (২৯ জুন)সকাল ৬টায় তাকে হাসপাতালে আনা হয়।

রোববার (২৮ জুন) রাত দেড়টার দিকে সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত রোগ রয়েছে দীপু মনির। তার শারীরিক অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক না হলেও আমাদের এখানে চিকিৎসকরা মনে করেছেন তার আরেকটু ভালো চিকিৎসা দরকার, তাই আমরা ঢাকায় পাঠিয়েছি।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ সকাল সাড়ে ১০টার দিকে বলেন, তিনি আগে থেকেই এসব রোগে আক্রান্ত। প্রায়ই চেকআপ ও চিকিৎসা করতে হয়। রোববার রাত দেড়টার দিকে তিনি কিছুটা অসুস্থতাবোধ করলে আমরা তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেই। পরে চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন। তবে তার অবস্থা গুরুতর নয় তাকে ঢাকা মেডিকেল হতে পুনরায় মুন্সীগঞ্জ কারাগারে নিয়ে আসা হচ্ছে।

দীপু মনি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে পরিচিতি পান।

বৈরাগীবাজারনিউজ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)