আজ সোমবার | ২০ এপ্রিল ২০২৬

 শিরোনাম
সিলেটে হামের টিকা পাবে ১৩ লাখ ৫১ হাজার শিশু, শুরু হচ্ছে কাল বাড়ল ১২ কেজি এলপিজির দামও ভূমধ্যসাগরে বাংলাদেশীসহ ১৭ অভিবাসীর নিথর দেহ উদ্ধার লিটারে ১৫ থেকে ২০ টাকা বাড়লো জ্বালানি তেলের দাম বড়লেখায় ডায়াগনস্টিক সেন্টারে অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, যা জানা গেল বিয়ানীবাজারে বিদ্যুৎ ভোগান্তি চরমে, প্রতিদিন শহরে ১২গ্রামে ১৫ ঘন্টা লোডশেডিং সিলেটসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, শিলাবৃষ্টির সম্ভাবনা বিয়ানীবাজার থেকে প্রতিদিন উৎপাদিত হচ্ছে ১শ’ ব্যারেল পেট্রোল-অকটেন! জৈন্তাপুরে মাদকদ্রব্য কেনা-বেঁচার সময় কামাল আটক জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৪৮

বাড়ল ১২ কেজি এলপিজির দামও

বাড়ল ১২ কেজি এলপিজির দামও

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বেড়েছে অটোগ্যাসের দামও। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা এপ্রিল মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

 

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর রবিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।


এর আগে সবশেষ গত ২ এপ্রিল চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। ওইদিন ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮।

 

অর্থাৎ এলপিজির ১২ কেজির সিলিন্ডারে এক লাফে ২১২ টাকা দাম বাড়ল।



উল্লেখ্য, গত রাতে দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। ওই রেশ কাটতে না কাটতে এবার ভোক্তাপর্যায়ে বাড়লো এলপি গ্যাসের মূল্য। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)