আজ বুধবার | ২২ এপ্রিল ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে ব্যাংকের ভেতরেই প্রতারিত নারী, অভিনব কৌশলে টাকা হাতিয়ে নিলো প্রতারক বিয়ানীবাজারে কঠোর নজরদারিতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় মৌলভীবাজারের যুবক নিহত সিলেটের আরও ৯টি কূপ থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ সিলেট বিভাগের ২২৫ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা বড়লেখা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াইফাই কর্মীর মর্মান্তিক মৃত্যু বড়লেখায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ২৪ হাজার ৫৯৬ শিশুকে টিকা প্রদান গোলাপগঞ্জে ট্রাক উল্টে খাদে, ইটের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত করেছে বিএনপি, কারা পেলেন মনোনয়ন জৈন্তাপুরে মাদক ব‍্যবসায়ী শামীম গ্রেপ্তার

র‌্যাংকিংয়ে তানজিদ-নাহিদদের বড় লাফ

র‌্যাংকিংয়ে তানজিদ-নাহিদদের বড় লাফ

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ চলমান। দুই ম্যাচ শেষে দুই দল ১-১ এ সমতায়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ৬ উইকেটের জয়ে দারুণ ভূমিকা রাখায় সবশেষ আইসিসি র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তারকারা।

 

 

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে রানতাড়ায় ৭৬ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশের ওপেনার সর্বোচ্চ রানের ইনিংস খেলে ওয়ানডে ব্যাটার র‌্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন। তার অবস্থান এখন ৪০ নম্বরে।

একই ম্যাচে অপরাজিত ৩০ রান করা বাংলাদেশি তারকা তাওহীদ হৃদয় পাঁচ ধাপ এগিয়ে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে যৌথভাবে ২৬তম। বাংলাদেশ সিরিজের স্কোয়াডে না থাকলেও ব্যাটারদের তালিকায় এখনো শীর্ষে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।

 

ওয়ানডে বোলার র‌্যাংকিংয়েও বাংলাদেশের খেলোয়াড়দের সাফল্য রয়েছে। স্পিনার রিশাদ হোসেন ও পেসার নাহিদ রানা ছয় উইকেট ভাগাভাগি করেছেন। দ্বিতীয় ম্যাচে এক উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়ে ৫৮তম রিশাদ। আর পাঁচ উইকেট নিয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন নাহিদ। ৩২ ধাপ এগিয়ে ৬৪তম তিনি।

 

 

বাঁহাতি শরিফুল ইসলাম ২০২৪ সালের পর ওয়ানডেতে ফিরে দারুণ বোলিং করেছেন। ২৪ বছর বয়সী পেসার দুটো ম্যাচেই দুটি করে উইকেট নিয়ে বোলার র‌্যাংকিংয়ের ৩৯ নম্বরে। বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দুই ধাপ নেমে আটে। দুই ম্যাচে মাত্র একটি উইকেট তারা। ইনজুরিতে এই সিরিজে কোনো ম্যাচ না খেলা মুস্তাফিজুর রহমান ৭ ধাপ নেমে ৫৫ নম্বরে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)