আজ রবিবার | ১২ জুলাই ২০২৬

 শিরোনাম
সিলেট ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী নারী গ্রেপ্তার বিয়ানীবাজারে আপন মেয়ে হত্যাকারী পিতা আবু বক্কার গ্রেফতার সুইজারল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় বারের মতো বিশ্বকাপেও সেমিফাইনালে আর্জেন্টিনা বিয়ানীবাজারে কথা কাটাকাটির জেরে ক্রেতার ঘুষিতে ব‍্যবসায়ী নিহত শাহজালাল মাজারের দানবাক্স: মাত্র ১৯ দিনে মিলল ৪৭ লাখ টাকা জৈন্তাপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে শাহজালাল দানবাক্সে স্বামী-স্ত্রীর প্রেমের চিঠি: আর্থিকভাবে সচ্ছল হওয়ার প্রার্থনা ভারতীয় খাসিয়াদের গুলিতে গোয়াইনঘাটের যুবক নিহত সিলেটে বন‍্যার কারনে আপাতত স্থগিত হচ্ছে না এইচএসসি পরীক্ষা গোলাপগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, গুরুতর আহত ৩

সিলেট ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী নারী গ্রেপ্তার

সিলেট ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী নারী গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত


সিলেটে প্রতারণার অভিযোগে যুক্তরাজ্যপ্রবাসী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া মাকসুদা চৌধুরী (৫৬) মৌলভীবাজার জেলার সদর উপজেলার রাউটগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী।

 

পুলিশ জানায়, তিনি সিলেট কোতোয়ালি মডেল থানার একটি মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। মাকসুদা রবিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-201 ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। তবে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সাধারণ ডায়েরি করে তাকে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কুদ্দুসের কাছে হস্তান্তর করে।

 

মামলার বিবরণে জানা যায়, আম্বরখানা মৌজার একটি ভূমি বিক্রির নামে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগকারী মো. শুকুর মিয়ার দাবি, বিবাদিনী পূর্বপরিকল্পিতভাবে ভূমি বিক্রির প্রলোভন দেখিয়ে তার মেয়ের স্বামী প্রবাসী ফুজাইল আহমদের কাছ থেকে মোট ১ কোটি ২৩ লাখ টাকা গ্রহণ করেন।

 

অভিযোগ অনুযায়ী, ব্যাংক লেনদেনের মাধ্যমে ১ কোটি ১৫ লাখ টাকা এবং অতিরিক্ত ৮ লাখ টাকা গ্রহণ করা হলেও পরবর্তীতে ভূমির দলিল সম্পাদন না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন মাকসুদা চৌধুরী। একপর্যায়ে তিনি টাকা গ্রহণের বিষয়টি অস্বীকার করেন এবং ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকিও দেন।

 

এ ঘটনায় অভিযোগকারী আর্থিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে উল্লেখ করা হয়।

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, প্রতারণা মামলায় গ্রেপ্তারকৃত নারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সূত্রঃ সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)