আজ বুধবার | ০৪ নভেম্বর ২০২৬

 শিরোনাম
জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা: সিআইডির হাতে আটক ১ ভাতিজির সাথে প্রেম, ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত প্রেমের টানে চীনা নাগরিক সিলেটে, বিয়ে নিয়ে এলাকায় উত্তেজনা সিলেটে হৃদয় হত্যা: প্রধান আসামি আমিন গ্রেফতার ফের বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম, এবার বাড়ল ২২৩ টাকা বড়লেখায় ‘জিনের ভয়’ দেখিয়ে ১১ লাখ টাকার স্বর্ণালংকার চম্পট, প্রতারকচক্র গ্রেফতার চিকিৎসার জন্য নবজাতককে নিয়ে সিলেট আসার পথে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু সিলেটের একাধিক সীমান্তে অভিযান এয়ারগান-ওয়াকিটকি উদ্ধার কমলগঞ্জে জমি বিক্রির জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযান ইয়াবা ও ভারতীয় মদসহ আটক ১

জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা: সিআইডির হাতে আটক ১

জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা: সিআইডির হাতে আটক ১

ছবি: সংগৃহীত


সিলেটের জকিগঞ্জ উপজেলার আলোচিত ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় শাহ আলম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 


মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যার ৬টার দিকে উপজেলার কালিগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।


 

আটক শাহ আলম জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের পূর্ব শাহজালালপুর গ্রামের আলাউদ্দীন (আলাই মিয়া) ছেলে।


সিআইডির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুস সালেক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য শাহ আলমকে আটক করা হয়েছে।

এদিকে, হত্যা মামলার বাদী ও নিহত নুমান উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌস মুন্নি দাবি করেছেন, শাহ আলম তার বাবার হত্যাকাণ্ডের মূল আসামি।


উল্লেখ্য, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে বাড়ি থেকে দোকানে যাওয়ার পর নিখোঁজ হন নোমান উদ্দিন। পরে ২ অক্টোবর কালিগঞ্জ বাজার সংলগ্ন শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের একটি ধানক্ষেতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন নিহতের শ্যালক হানিফ উদ্দিন সুমন (৩৯)। 

 

এদিকে হত্যাকাণ্ডে শাহ আলমের সম্পৃক্ততার বিষয়টি তদন্তাধীন রয়েছে। তাকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য  আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

সূত্র: সিলেট ভিউ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)