আজ শুক্রবার | ০১ মে ২০২৬

জৈন্তাপুরে পুলিশের অ ভি যা নে ২শত ঘনফুট পাথর জ ব্দ, গ্রেফতার ২

জৈন্তাপুরে পুলিশের অ ভি যা নে ২শত ঘনফুট পাথর জ ব্দ, গ্রেফতার ২

সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে শ্রীপুর পাথর কোয়ারী হতে পাথর চুরি হওয়া ২শত ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এসময় ১টি ড্রাম্প ট্রাক জব্দ করার পাশপাশি ২জনকে গ্রেফতার করে পুলিশ।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্দেশনায় ওসি (তদন্ত) মো. উসমান গনির নেতৃত্বে একদল ২নং জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গুচ্ছগ্রামে পুলিশ এ অভিযান চালায়। এসময় ড্রাম্প ট্রাক ( ঢাকা মেট্রো-ট-১২-৪৭৮২) ভর্তি ২০০ ঘনফুট ছোট বড় বিভিন্ন আকারে পাথর শ্রীপুর পাথর কোয়ারী থেকে পাথর চুরি নিয়ে যাওয়ার সময় চোরচক্রের সদস্যদের গ্রেফতার করে পুশিশ। জব্দকৃত পাথরের বাজার মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা।

 

গ্রেফতারকৃতরা হলেন,  জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গুচ্ছগ্রামের মৃত আব্দুল মান্নান এর ছেলে মোঃ সুমন মিয়া( ৪০) একই গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে মহর আলী (৩৫)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ২শত ঘনফুট পাথরসহ ১টি ড্রাম্প ট্রাক ও পাথর চুরির দায়ে ২জনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করবে। 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)