আজ মঙ্গলবার | ০৯ জুন ২০২৬

 শিরোনাম
সিলেটে বালুর নীচে জিরার চালান, যুবক আটক সিলেটের দুই ফার্মেসিকে জরিমানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির ২১ত‍ম সভাপতি হলেন তামিম গোয়াইনঘাটে ‘শিশু ধর্ষণ’ চেষ্টার অভিযোগে বৃদ্ধ নূর উদ্দিন আটক রাজনগরে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক গোলাপগঞ্জে বিয়ের আড়াই মাসের মাথায় গৃহবধুর মরদেহ উদ্ধার: হত্যার অভিযোগ বাবার সিলেটে ‘চিহ্নিত ছিনতাইকারী‘ সুমন গ্রেপ্তার গোয়াইনঘাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গভীর রাতে বিজিবির মাইকিং গোলাপগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কয়েছ গ্রেফতার সরকার ‘বেজন্মা’ হলে জামায়াতও ‘বেজন্মা’: হাবিবুরের উদ্দেশে এমপি এমরান

সিলেটে বালুর নীচে জিরার চালান, যুবক আটক

সিলেটে বালুর নীচে জিরার চালান, যুবক আটক

ছবিঃ সংগৃহীত


সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার একটি দল অভিযান চালিয়ে বালু বুঝাই একটি ট্রাক থেকে ভারতীয় জিরা উদ্ধার করেছে। সোমবার (৮ জুন) দুপুরে গ্রেফতারকৃত সাদিকুর রহমানকে (৩২) বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে জালালাবাবাদ থানা পুলিশ। সে জালালাবাদ থানাধীন নলকট গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে। 

 

এরআগে রবিবার (৭ জুন) বিকালে জালালাবাদ থানাধীন শিবেরবাজারস্থ বটেরতল পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ট্রাক আটক করে পুলিশ। এসময় ট্রাকের বালুর নিচে লুকিয়ে রাখা ৭৫ বস্তা যার ওজন প্রাজন ২২৫০ কেজি। যার বাজার মূল্য ১১ লাখ ২৫ হাজার টাকা বলে জানায় পুলিশ। 
 

সোমবার দুপুরে এসব তথ্য জানান মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম। তিনি জানান, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকের বালুর নীচ থেকে জিরাগুলো উদ্ধার করে । এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। সেই সাথে পলাতক এবং অজ্ঞাতনামা আসামিদের সনাক্তসহ গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)