আজ শনিবার | ১৩ জুন ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারের যে রাস্তার জন্য কোটি টাকার বরাদ্দ নিয়ে এলেন এমপি এমরান চৌধুরী সিলেটে বিয়ের প্রলোভনে ‘ধর্ষণে’ তরুণী অন্তঃসত্ত্বা, ধর্ষক তুহিন গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দলীয় শৃঙ্খলা ভঙ্গে মো. ছরওয়ারকে পদ থেকে সাময়িক স্থগিত জুমার দিন যেসব কাজ পরিহার করা উচিত বাজেট ২০২৬-২৭, বাড়ছে যেসব পণ্যের দাম বাজেট ২০২৬-২৭, দাম কমবে যেসব পণ্যের সংযুক্ত আমিরাতে ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল সিলেটে সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদালতের নির্দেশ জৈন্তাপুরে অবৈধ বালু-পাথর উত্তোলন, লাখ টাকা জরিমানা সিলেটে ঝড় হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির আভাস

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দলীয় শৃঙ্খলা ভঙ্গে মো. ছরওয়ারকে পদ থেকে সাময়িক স্থগিত

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দলীয় শৃঙ্খলা ভঙ্গে মো. ছরওয়ারকে পদ থেকে সাময়িক স্থগিত

ছবিঃ সংগৃহীত


দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.ছরওয়ার হোসেনের পদ সাময়িকভাবে স্থগিত করেছে সিলেট জেলা বিএনপি। বৃহস্পতিবার (১১ জুন) সিলেট জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



‎দলীয় সুত্র জানায়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 



‎বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিয়ানীবাজার উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

‎সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।


‎‎এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত থাকায় তার পদ স্থগিত করা হয়েছে। 


‎প্রসঙ্গত, জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীর মনোনয়নে বিরোধীতা সহ দলের ইমেজ নিয়ে উপজেলা জুড়ে আলোচনায় ছিলেন তিনি।

 

সূত্রঃ সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)