আজ বৃহস্পতিবার | ২৫ জুন ২০২৬

 শিরোনাম
মাজার প্রসঙ্গে আরিফুল হক, ডিসি সারোয়ার উনি আমাদের চোখ খুলে দিয়েছেন সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ২৮ জুন সিলেটসহ সারাদেশে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বৈরাগীবাজারে ২০০ গ্রাম গাঁজাসহ নজমুল হক আবারও গ্রেফতার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী বিয়ানীবাজারে আওয়ামীলীগের নাশকতার প্রতিরোধে বিএনপির সহযোগী সংগঠনের দফায়-দফায় মিছিল চিত্র নায়ক সালমান শাহ’র মরদেহ তোলার নির্দেশ বাতিল নতুন ডিসি পিংকি সাহা, মো. সারওয়ার রাতে সিলেট ছাড়ছেন দ্বিতীয় ম্যাচে আজ রাতে মাঠে নামছে আর্জেন্টিনা গোয়াইনঘাটে পূর্ব শত্রুতা জেরে দুই পক্ষের সংঘর্ষে কামরুল ইসলাম নিহত

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

 

মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশে নতুন তারিখও ঘোষণা করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে ১৬ জুলাই শেষ হবে।

 

অফিস আদেশে বলা হয়, অনিবার্য কারণবশত শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে তারিখের প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা আগামী ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। তবে সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা ১ জুলাই, বুধবার শুরু হবে এবং ১৬ জুলাই, বৃহস্পতিবার শেষ হবে।

এ নির্দেশনা সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে। নির্দেশনা মেনে চলতে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে।

বৈরাগীবাজারনিউজ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)