আজ মঙ্গলবার | ৩০ জুন ২০২৬

সিলেট-জকিগঞ্জ রুটে বাসের ভাড়া কমালো বিআরটিসি

সিলেট-জকিগঞ্জ রুটে বাসের ভাড়া কমালো বিআরটিসি

ছবিঃ সংগৃহীত


সিলেট-জকিগঞ্জ রুটে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পরিচালিত বাসের ভাড়া কমানো হয়েছে। পূর্বের ১৮০ টাকার পরিবর্তে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৭০ টাকা। অর্থাৎ যাত্রীদের প্রতি টিকিটে ১০ টাকা সাশ্রয় হবে।

 

সোমবার (২৯ জুন) থেকে নতুন ভাড়া কার্যকর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ-সিলেট রুটের বিআরটিসি বাস কাউন্টারের পরিচালক খায়রুল ইসলাম মুন্সি। তিনি জানান, যাত্রীদের সুবিধা বৃদ্ধি এবং সাশ্রয়ী গণপরিবহন সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ভাড়া কার্যকরের ফলে নিয়মিত যাত্রীরা উপকৃত হবেন। দীর্ঘদিন পর এই রুটে ভাড়া হ্রাসের সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন যাত্রীরা।

 

সূত্রঃ সিলেট ভিউ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)