আজ বৃহস্পতিবার | ২০ আগস্ট ২০২৬

 শিরোনাম
বৈধ পথে বাংলাদেশি শ্রমিক নিতে আগ্রহী যুক্তরাজ্য বিয়ানীবাজারে এসএসসি-সমমান উত্তীর্ণ সহস্রাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শিবির সীমান্তে সিলেটের দুই নারীসহ ৫ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ সিলেটে আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা বেশি জকিগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে জিম্মি করে ডাকাতি ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত মরম আলী গ্রেপ্তার সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব ব্রাজিলকে হারিয়ে টানা ৩ বার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা সৌরবিদ্যুতে চার্জ বাধ্যতামূলক: নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা সিলেটে ট্রিপল মার্ডার: বাবা-মা’র নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চাইছেন চার সন্তান

সিলেটসহ ছয় বিভাগে তিনদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

সিলেটসহ ছয় বিভাগে তিনদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

ছবিঃ সংগৃহীত


উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমি নিম্নচাপের প্রভাবে সিলেটসহ দেশের ছয় বিভাগে আগামী ৭২ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

 

শনিবার (৫ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

 

 

সতর্কবার্তায় বলা হয়, আজ রোববার দুপুর ১টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি/২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

 

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

 

সূত্রঃ সিলেট ভয়েস

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)