আজ বুধবার | ০৮ জুলাই ২০২৬

 শিরোনাম
দুই গোলে পিছিয়ে থেকেও মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা জকিগঞ্জে স্বামীর বাড়িতে বিয়ানীবাজারের মেয়ের রহস্যজনক মৃ ত্যু ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন, কোয়ার্টারে স্পেন একসাথে সমাহিত তিন বন্ধু, শোকে স্তব্ধ গোয়াইনঘাট রাজনগরে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, নিখোঁজের ‘নাটক সাজিয়ে’ থানায় জিডি স্বামীর জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভিন্ন নামে ডুগছে মাদক ইয়াবা অনুমোদন ছাড়া সাবাজপুরে গাছ কেটে বিক্রির অভিযোগ, জব্দ ৭ শতাধিক ঘনফুট কাঠ দশজনের দল নিয়ে ঘটনাবহুল ‘থ্রিলার’ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে জাফলংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, ৩ স্কুলছাত্রের মৃত্যু

দুই গোলে পিছিয়ে থেকেও মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে থেকেও মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ছবিঃ সংগৃহীত


দুই গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে আর্জেন্টিনা। ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরকে ৩–২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতেই আর্জেন্টিনাকে চাপে ফেলে মিশর। ১৫ মিনিটে ইউসুফ ইব্রাহিম গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে মোহাম্মদ জিকো ব্যবধান দ্বিগুণ করলে আর্জেন্টিনার বিদায়ের শঙ্কা তৈরি হয়।

 

তবে শেষ দিকে ঘুরে দাঁড়ায় লিওনেল মেসির দল। ৭৯ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো ব্যবধান কমান। ৮৩ মিনিটে মেসির গোলে ২–২ সমতায় ফেরে আর্জেন্টিনা। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে (৯০+৩) এনজো ফার্নান্দেজের গোল আর্জেন্টিনাকে ৩–২ ব্যবধানে এগিয়ে দেয়।

 

শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে নাটকীয় জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। এই জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

 

সূত্রঃ ঢাকা টাইমস 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)