আজ বৃহস্পতিবার | ০৯ জুলাই ২০২৬

 শিরোনাম
লঘুচাপের প্রভাবে সিলেটে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আভাস, অতি ভারী বর্ষণের শঙ্কা দেশের অন্যান্য বিভাগ থেকে কম মসজিদ সিলেট বিভাগে, সংখ্যায় ২২ হাজার সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া কমানোর দাবি সংসদে তুললেন এমরান চৌধুরী এমপি কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টারে ফাইনালে সুইজারল্যান্ড দুই গোলে পিছিয়ে থেকেও মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা জকিগঞ্জে স্বামীর বাড়িতে বিয়ানীবাজারের মেয়ের রহস্যজনক মৃ ত্যু ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন, কোয়ার্টারে স্পেন একসাথে সমাহিত তিন বন্ধু, শোকে স্তব্ধ গোয়াইনঘাট রাজনগরে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, নিখোঁজের ‘নাটক সাজিয়ে’ থানায় জিডি স্বামীর জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভিন্ন নামে ডুগছে মাদক ইয়াবা

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টারে ফাইনালে সুইজারল্যান্ড

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টারে ফাইনালে সুইজারল্যান্ড

ছবিঃ সংগৃহীত


নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও গোল এল না কলম্বিয়া সুইজারল্যান্ড ম্যাচে। দুই দলই বেশকিছু সুযোগ কাজে লাগাতে পারেনি ফিনিশিং এর দুর্বলতায়।

 

তাই টাইব্রেকারেই গড়ায় ম্যাচের ভাগ্য। সেখানে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টারের টিকিট কেটেছে সুইজারল্যান্ড। 

 

এই মহাকাব্যিক জয়ে দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের শেষ আটে পা রাখল সুইজারল্যান্ড। এর আগে সর্বশেষ ১৯৫৪ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা।

 

আর এই জয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে সুইসরা। আগামী রবিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় শেষ চারের টিকিট কাটার মহাযুদ্ধে মাঠে নামবে এই দুই দল। এর আগে শেষ ষোলোর রুদ্ধশ্বাস ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করে রেখেছে আলবিসেলেস্তেরা।

 

ভ্যানকুভারে ম্যাচজুড়েই দুই দলের ফরোয়ার্ডদের হতাশ করেছেন দুই গোলরক্ষক।

 

 

সুবিধাজনক স্থানে বল পেয়ে ডি-বক্সের বাম দিক দিয়ে ভেতরে ঢুকে পড়েছিলেন সুইস উইঙ্গার ফ্যাবিয়ান রাইডার। কলম্বিয়ান গোলরক্ষক ভারগাসের সঙ্গে ওয়ান-অন-ওয়ান পজিশনে শট নিলেও তা দারুণভাবে প্রতিহত করেন ভারগাস।

 

গোলশূন্য প্রথমার্ধের পর ৫১ মিনিটে আবারও সুযোগ হারায় সুইজারল্যান্ড। ২০ গজ দূরে রাইডার সানচেজের ট্যাকলে পড়ে গিয়েও উঠে দাঁড়িয়ে জোরাল শট নেন, কিন্তু বল সাইড-নেটে লাগলে উল্লাসে মাতা হয়নি সুইসদের। পিছিয়ে ছিল না কলম্বিয়াও। ৬৩ মিনিটে কাছের পোস্ট ফাঁকা পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। তবে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে (৯১ মিনিটে) ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করেন সুইজারল্যান্ডের ড্যান এনডয়ে। ম্যানুয়েল আকানজির থ্রু বল ধরে তার নেওয়া শটটি গোলপোস্টের একদম সামনে দিয়ে বাইরে চলে যায়।

ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ১০১ মিনিটে কলম্বিয়ার কাম্পাজের নিচু শট ভলিবলের মতো ঘুষি মেরে ঠেকান কোবেল। শেষ পর্যন্ত টাইব্রেকারের স্নায়ুযুদ্ধে স্নায়ু ধরে রেখে শেষ আটের টিকিট কেটে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।

 

কালের কণ্ঠ 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)