আজ শুক্রবার | ১০ জুলাই ২০২৬

 শিরোনাম
মৌলভীবাজারে কমলগঞ্জে ধলাই নদীর বাঁধ ভেঙে ২৫ গ্রাম প্লাবিত গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবলীগ নেতা গ্রেপ্তার উজানের ঢলে সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করল ‘উবার’ এম‌সি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে তরুণীকে ধর্ষণের মামলার রায় ১৪ ‍জুলাই লঘুচাপের প্রভাবে সিলেটে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আভাস, অতি ভারী বর্ষণের শঙ্কা দেশের অন্যান্য বিভাগ থেকে কম মসজিদ সিলেট বিভাগে, সংখ্যায় ২২ হাজার সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া কমানোর দাবি সংসদে তুললেন এমরান চৌধুরী এমপি কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টারে ফাইনালে সুইজারল্যান্ড দুই গোলে পিছিয়ে থেকেও মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করল ‘উবার’

সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করল ‘উবার’

ছবিঃ সংগৃহীত


উবার মোটো ও উবার রেন্টালস চালুর পর এবার সিলেটে নিজেদের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করেছে অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার।

 

মঙ্গলবার এক অনুষ্ঠানে সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে উবার বাংলাদেশ। এর ফলে সিলেট শহরে বসবাসকারীদের পাশাপাশি ভ্রমণকারীরাও এখন উবার অ্যাপের মাধ্যমে খুব সহজেই গাড়িসহ সব ধরনের রাইড ব্যবহার করতে পারবেন। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে উবার বাংলাদেশ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে উবারের এই নতুন পথচলা শহরের যাতায়াতব্যবস্থাকে উন্নত করার পাশাপাশি ব্যবসা ও পর্যটন খাতকে শক্তিশালী এবং স্থানীয় চালকদের আয়ের পথ তৈরি করবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, উবারের যাত্রা আমেরিকায় শুরু হলেও এর সাফল্য কিন্তু স্থানীয় চালক, যাত্রী ও সাধারণ মানুষের ওপরই নির্ভর করে। আমেরিকান প্রযুক্তি স্থানীয় মানুষের প্রয়োজন মেটাচ্ছে, বাংলাদেশি চালকদের আয়ের সুযোগ করে দিচ্ছে এবং সাধারণ মানুষকে যাতায়াতের আরও বিকল্প দিচ্ছে।



উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, উবারের কাছে বাংলাদেশ সব সময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। উবার একদিকে যেমন সাধারণ মানুষের জন্য নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর, তেমনি চালকদের জন্য সুবিধামতো অর্থনৈতিক সুযোগ তৈরিতেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

 

প্রসঙ্গত, ২০১৬ সালে বাংলাদেশে প্রথম কার্যক্রম শুরু করে উবার। রাজধানী ঢাকার পর উবার পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শহর ও বিভাগে নিজেদের সেবার পরিধি বিস্তৃত করছে। বাংলাদেশের নগর যাতায়াতব্যবস্থার আধুনিকায়ন ও অর্থনৈতিক সুযোগ তৈরিতে উবারের যে ধারাবাহিক প্রতিশ্রুতি রয়েছে, এই সম্প্রসারণ তারই অংশ।

 

সূত্রঃ সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)