আজ বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬

 শিরোনাম
সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল ওসমানী হাসপাতালে ২ সাংবাদিকের ওপর ইন্টার্ণ চিকিৎসকদের হামলা বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিয়ানীবাজারসহ একসাথে সিলেটের ৩ সাব-রেজিস্ট্রারকে বদলি বালাগঞ্জে আপন ভাতিজার হাতে চাচা খুন, দাফন সম্পন্ন ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি, সুনামগঞ্জে যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ছেলের হামলায় মায়ের মৃত্যু, শিশু সহ আহত ৪ অভিযুক্ত ছেলে গ্রেপ্তার জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি জৈন্তাপুরে কলেজের পাশ থেকে নুরুল হোসেনের মরদেহ উদ্ধার এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, যেভাবে জানবেন

জৈন্তাপুরে কলেজের পাশ থেকে নুরুল হোসেনের মরদেহ উদ্ধার

জৈন্তাপুরে কলেজের পাশ থেকে নুরুল হোসেনের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা থেকে নুরুল হোসেন নামের এক ফেরিওয়ালার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) দুপুরে মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

নুরুল হোসেনের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর এলাকায়। তিনি ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১টার দিকে জৈন্তাপুর মডেল থানার পুলিশ তৈয়ব আলী ডিগ্রি কলেজের পাশের এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় তার পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুড়ি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্যান্ডেল বিক্রি করতেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের প্রাথমিক ধারণা, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

বর্তমানে নুরুল হোসেনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)