আজ বুধবার | ১৫ জুলাই ২০২৬

 শিরোনাম
জকিগঞ্জে গ্যাস ফিল্ডের জমির ন্যায্য মূল্য পরিশোধের দাবিতে তালা দেওয়ার চেষ্টা ভুমি মালিকের সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু ভোক্তা অধিকার সিলেট যে ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করলো দায়িত্ব বুঝে নিলেন সিলেটের নতুন জেলা প্রশাসক আল মামুন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০১ শয্যায় উন্নীত হচ্ছে ঢাকায় চাকরির পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ জকিগঞ্জের রাজন, লাশ মিলল হবিগঞ্জে সিলেট ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী নারী গ্রেপ্তার বিয়ানীবাজারে আপন মেয়ে হত্যাকারী পিতা আবু বক্কার গ্রেফতার সুইজারল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় বারের মতো বিশ্বকাপেও সেমিফাইনালে আর্জেন্টিনা

ভোক্তা অধিকার সিলেট যে ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করলো

ভোক্তা অধিকার সিলেট যে ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করলো

ছবিঃ সংগৃহীত


সিলেটে ফার্মেসির পেছনে খুলে বসা হয়েছিলো ডায়াগনস্টিক সেন্টার। এটির অনুমোদনের কাগজপত্র দেখাতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই ডায়গানেস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

 

সোমবার (১৩ জুলাই) বিকালে সিলেটের টুকেরবাজারে এ অভিযান চালানো হয়।

 

জানা গেছে, সিলেট শহরতলীর টুকেরবাজার সুনামগঞ্জ রোডে হাজি কুটি মিয়া ফার্মেসিতে চেম্বার করেন ডা. খলিলুর রহমান নামের একজন চিকিৎসক। তার বিশাল সাইনবোর্ড আছে। তবে ফার্মেসির পেছনে সাইনবোর্ডহীন একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে এমন তথ্য পেয়ে সোমবার অভিযান চালায় ভোক্তা অধিকার। এসময় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের ব্যাপারে হাজি কুটি মিয়ার ফার্মেসি কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দিতে পারেন নি। তাই সেটি বন্ধ করে দেয়া হয়।

 

এ প্রসঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া জানান, আমরা আপাতত সেটি সিলগালা করে এসেছি। এক সপ্তাহের মধ্যে তারা অনুমোদনের কাগজপত্র দেখাতে পারলে সেটি আবার খুলে দেওয়া হবে।

 

তিনি আরও জানান, ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় এই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

তবে ওই ফার্মেসির একজন কর্মকর্তা মোবাইলে জানিয়েছেন, এটি অনুমোদন আছে। টেকনিশিয়ানকে উপস্থিত না পেয়ে এবং আরও কিছু ত্রুটির কারণে এক সপ্তাহের জন্য সেটি বন্ধ করেছেন তারা।

 

সূত্রঃ সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)