আজ শুক্রবার | ১৭ জুলাই ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজার সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে ফিরলেন যুবক ৭ বছর পর দেশে ফেরার স্বপ্ন অধরাই রইল, ফেরার পথেই মৃত্যুর কোলে ঢলে বড়লেখার যুবক বিশ্বনাথে অটোরিকশায় তুলে নিয়ে নারীকে গণ ধর্ষণ ইংলিশদের কাঁদিয়ে টানা দ্বিতীয় ফাইনালে আর্জেন্টিনা বিয়ানীবাজারে ঘুষি মেরে ব্যবসায়ী হত্যা, প্রধান অভিযুক্ত শাহীনুর ও তার ভাই গ্রেফতার বিশ্বকাপ ফুটবলে আজ রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ, কোন দল যাবে ফাইনালে বিয়ানীবাজারে সমবায় সমিতির অর্থ লুট করে উধাও আ.লীগ নেতা, দুই কর্মকর্তা গ্রেফতার এমবাপ্পের কাদিয়ে ফাইনালে স্পেন জকিগঞ্জে গ্যাস ফিল্ডের জমির ন্যায্য মূল্য পরিশোধের দাবিতে তালা দেওয়ার চেষ্টা ভুমি মালিকের সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন

বিয়ানীবাজার সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে ফিরলেন যুবক

বিয়ানীবাজার সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে ফিরলেন যুবক

ছবিঃ সংগৃহীত


প্রায় চার বছর আগে নিখোঁজ হওয়ার পর অবশেষে ভারতের শীলচর জেল থেকে দেশে ফিরেছেন মো. জাকির হোসেন (৩৪) নামে এক বাংলাদেশি। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

দেশে ফেরত আসা বাংলাদেশি জাকির হোসেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল মান্নানের ছেলে এবং মানসিকভাবে ভারসাম্যহীন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২১ সালের মাঝামাঝি সময়ে জাকির হোসেন নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। দীর্ঘদিন খোঁজ করেও ব্যর্থ হওয়ায় একপর্যায়ে তারা আশা ছেড়ে দেন। নিখোঁজের বছরখানেক পর ভারতের স্থানীয় এক মানবাধিকারকর্মীর মাধ্যমে পরিবার জানতে পারে, জাকির ভারতের শীলচর জেলে রয়েছেন। পরে ওই মানবাধিকারকর্মীর সহযোগিতায় ট্রাভেল পারমিট সংগ্রহসহ প্রয়োজনীয় আইনানুগ সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সব আনুষ্ঠানিকতা শেষে শেওলা স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরত আনা হয় জাকির হোসেনকে। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দর হয়ে নিজ দেশে ফিরে আসেন।

 

দীর্ঘ চার বছর পর পরিবারের সদস্যদের কাছে ফিরে আসায় স্বজনদের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। জাকিরের বাবা মো. আব্দুল মান্নান বলেন, ছেলেকে ফিরে পেয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা তো তার ফিরে আসার আশাই ছেড়ে দিয়েছিলাম। এর মধ্যে ছেলেকে ফেরত পেয়ে ভালো লাগছে।’ জাকির ভারতে কিভাবে গেল এমন প্রশ্নের উত্তরে তার বাবা মো. আব্দুল মান্নান কোন সদুত্তর না পেরে বলেন, ‘এটা বাবা ঠিক জানতে পারিনি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন শেওলা স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই এমএইচ সজল। তিনি জানান, বিজিবি, বিএসএফ ও দুই দেশের ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে জাকির হোসেনকে গ্রহণ করা হয়। পরিচয় যাচাইসহ আইনী প্রক্রিয়া শেষে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)