আজ শনিবার | ২৫ জুলাই ২০২৬

 শিরোনাম
সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম জকিগঞ্জে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটকে ছিনতাই, তিন আসামি রিমান্ডে গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য সুরমা-কুশিয়ারার পানি বাড়ছে, কানাইঘাট ও ফেঞ্চুগঞ্জে বিপদসীমা অতিক্রম সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা সিলেটে কাগজহীন ও হর্ণ বাজানোর অপরাধে ১১টি যানবাহনকে জরিমানা বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আটক ১ জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানের করুণ মৃত্যু জকিগঞ্জের সালাম মেম্বারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জকিগঞ্জে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটকে ছিনতাই, তিন আসামি রিমান্ডে

ছবিঃ সংগৃহীত

সিলেটের জকিগঞ্জে একটি ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের পণ্যবাহী টমটম গাড়ি আটকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় বৃহস্পতিবার ভোররাতের দিকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, ৯নং মানিকপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে পাপলু আহমদ (২৭), একই ইউনিয়নের খাসেরা গ্রামের শরবেশর ওরফে আব্দুর রহমানের ছেলে জয়দেব বিশ্বাস ওরফে টেঙ্গা (২৮) এবং কসকনকপুর ইউপির মামরখানী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে বেলাল আহমদ (৪০)।

বৃহস্পতিবার তাদেরকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে। পরে শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম সরকার প্রত্যেক আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ১৯ জুলাই রাত প্রায় ১০টার দিকে জকিগঞ্জ-কালীগঞ্জ কেরাইয়া সড়কের সদরখাল ব্রিজ এলাকায় মেসার্স সজিব ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের আকিজ বেক্সার্স, রিদিশা ফুডস ও আড়ং ডেইরিসহ বিভিন্ন কোম্পানির পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি টমটমের গতিরোধ করে মুখোশধারী তিন ব্যক্তি। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্রতিষ্ঠানের কর্মচারীদের কাছ থেকে পণ্য বিক্রির নগদ অর্থ এবং চারটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ডিস্ট্রিবিউটর মো. শিব্বির আহমদ বাদী হয়ে ২৩ জুলাই জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ দণ্ডবিধির ৩৯২ ধারায় মামলা রুজু করে।

মামলা রুজুর পরপরই পুলিশ ২৩ জুলাই দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ বাজারের রাজমহল, চৌধুরী প্লাজা এবং গরুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাই হওয়া একটি স্যামসাং গ্যালাক্সি এ৫০ মোবাইল ফোন এবং নগদ তিন হাজার টাকা উদ্ধার করাসহ পাপলু আহমদ (২৭), জয়দেব বিশ্বাস ওরফে টেঙ্গা (২৮) এবং বেলাল আহমদ (৪০) কে গ্রেফতার করে। 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার আসামিদের সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে আদালত প্রত্যেক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে এই চক্রের অন্য সহযোগীদের নামসহ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

তিষ্ঠানের গাড়ি আটকে ছিনতাই, তিন আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের জকিগঞ্জে একটি ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের পণ্যবাহী টমটম গাড়ি আটকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় বৃহস্পতিবার ভোররাতের দিকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, ৯নং মানিকপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে পাপলু আহমদ (২৭), একই ইউনিয়নের খাসেরা গ্রামের শরবেশর ওরফে আব্দুর রহমানের ছেলে জয়দেব বিশ্বাস ওরফে টেঙ্গা (২৮) এবং কসকনকপুর ইউপির মামরখানী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে বেলাল আহমদ (৪০)।

বৃহস্পতিবার তাদেরকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে। পরে শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম সরকার প্রত্যেক আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ১৯ জুলাই রাত প্রায় ১০টার দিকে জকিগঞ্জ-কালীগঞ্জ কেরাইয়া সড়কের সদরখাল ব্রিজ এলাকায় মেসার্স সজিব ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের আকিজ বেক্সার্স, রিদিশা ফুডস ও আড়ং ডেইরিসহ বিভিন্ন কোম্পানির পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি টমটমের গতিরোধ করে মুখোশধারী তিন ব্যক্তি। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্রতিষ্ঠানের কর্মচারীদের কাছ থেকে পণ্য বিক্রির নগদ অর্থ এবং চারটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ডিস্ট্রিবিউটর মো. শিব্বির আহমদ বাদী হয়ে ২৩ জুলাই জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ দণ্ডবিধির ৩৯২ ধারায় মামলা রুজু করে।

মামলা রুজুর পরপরই পুলিশ ২৩ জুলাই দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ বাজারের রাজমহল, চৌধুরী প্লাজা এবং গরুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাই হওয়া একটি স্যামসাং গ্যালাক্সি এ৫০ মোবাইল ফোন এবং নগদ তিন হাজার টাকা উদ্ধার করাসহ পাপলু আহমদ (২৭), জয়দেব বিশ্বাস ওরফে টেঙ্গা (২৮) এবং বেলাল আহমদ (৪০) কে গ্রেফতার করে। 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার আসামিদের সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে আদালত প্রত্যেক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে এই চক্রের অন্য সহযোগীদের নামসহ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)