আজ বুধবার | ০৪ নভেম্বর ২০২৬

 শিরোনাম
জকিগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ পুলিশের জালে যুবক সিলেটের কোম্পানীগঞ্জে ভাতিজার দায়ের কোপে চাচা নিহত জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা: সিআইডির হাতে আটক ১ ভাতিজির সাথে প্রেম, ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত প্রেমের টানে চীনা নাগরিক সিলেটে, বিয়ে নিয়ে এলাকায় উত্তেজনা সিলেটে হৃদয় হত্যা: প্রধান আসামি আমিন গ্রেফতার ফের বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম, এবার বাড়ল ২২৩ টাকা বড়লেখায় ‘জিনের ভয়’ দেখিয়ে ১১ লাখ টাকার স্বর্ণালংকার চম্পট, প্রতারকচক্র গ্রেফতার চিকিৎসার জন্য নবজাতককে নিয়ে সিলেট আসার পথে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু সিলেটের একাধিক সীমান্তে অভিযান এয়ারগান-ওয়াকিটকি উদ্ধার

সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ

সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ

ছবিঃ সংগৃহীত


সিলেট মহানগর এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

 

রোববার (২৬ জুলাই) এসএমপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন।

 

পুলিশ সূত্র জানায়, হারিয়ে যাওয়া মোবাইল ফোন সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে ডিবি-সাইবার ক্রাইম ইউনিট এবং GenieA টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে এসব মোবাইল উদ্ধার করে।

 

পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে মহানগরের ছয়টি থানায় দায়ের হওয়া মোট ৫৭০টি জিডি পর্যালোচনা করে ৪৪টি মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হয়।

জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মোবাইল ফোন উদ্ধারের জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়। ওই টিম গঠনের পর থেকে এ পর্যন্ত সর্বমোট ২৭৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

 

হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে মালিকরা সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘদিন পর প্রিয় ডিভাইস ফিরে পেয়ে অনেকের মুখে স্বস্তি ও সন্তুষ্টির ছাপ দেখা যায়।

 

এদিকে সচেতনতামূলক বার্তায় পুলিশ জানায়, ব্যবহৃত বা পুরোনো মোবাইল ফোন কিংবা ইলেকট্রনিক ডিভাইস কেনাবেচার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। কেনার আগে বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করতে হবে। রসিদ সংরক্ষণ এবং ডিভাইসের বক্সে উল্লেখিত IMEI নম্বরের সঙ্গে সেটের নম্বর মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

এছাড়া রাস্তাঘাটে বা অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিংবা অনলাইন প্ল্যাটফর্মে অস্বাভাবিক কম দামে ডিভাইস কেনা থেকে বিরত থাকতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে তারা সবসময় নাগরিকদের পাশে রয়েছে।

 

সূত্রঃ সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)