ছবিঃ সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে খাগাইল গ্রামের বাসিন্দা বেলাল আহমদ (৪২)-কে গ্রেফতার করে। তিনি ঐ গ্রামের হাবিব আলীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় বেলাল আহমদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও জব্দকৃত আলামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ছবেদ আলী বলেন – মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সূত্রঃ জিভয়েস ২৪
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.