আজ সোমবার | ০৩ আগস্ট ২০২৬

 শিরোনাম
টাঙ্গুয়ার হাওরে যে নিষেধাজ্ঞা দিল প্রশাসন জৈন্তাপুর বাজারে পচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা সিলেট নগরের বিভিন্ন স্থানে অবৈধ ভারতীয় সিগারেট বিক্রির দায়ে জরিমানা গোয়াইনঘাটে ইয়াবা সহ দুইজন গ্রেফতার শিক্ষিত মা তৈরি হলে প্রত্যেক ঘর শিক্ষার আলোয় আলোকিত হবে : বিয়ানীবাজারে এমরান চৌধুরী সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের আবহাওয়া বৃষ্টি কমবে তাপমাত্রা বৃদ্ধি পাবে গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার জকিগঞ্জে ইয়াবার বড় চালান সহ সিরাজ আটক আজ কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর এনসিপির জুলাই পদযাত্রা

জৈন্তাপুর বাজারে পচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুর বাজারে পচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

ছবিঃ সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের জৈন্তাপুর বাজারে গরুর পচা মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (২ আগস্ট ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে পরিচালিত এ অভিযানে গরুর পচা মাংস বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় ওই ব্যবসায়ীকে ২৫ হাজার (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম।

 

তিনি জানান, নিজপাট ইউনিয়নের জৈন্তাপুর বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাজারে গরুর পচা মাংস বিক্রির অপরাধে এক মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট এ ধরনের অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালিত হবে। তিনি সকল ব্যবসায়ীকে আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য বিক্রির আহ্বান জানান। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)