আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২

উৎসব কর্তৃপক্ষ বললেন, নিখুঁত আজমেরী হক

উৎসব কর্তৃপক্ষ বললেন, নিখুঁত আজমেরী হক

গতকাল শুরু হয়েছে ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। উদ্বোধনী মঞ্চে প্রদর্শিত হয় বাঁধন অভিনীত আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। উদ্বোধনী অনুষ্ঠানে সিনেমাটি প্রদর্শিত হওয়ার পর ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন বাঁধন। উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে বাঁধনের ছবি শেয়ার করে বলা হয়েছে—‘নিখুঁত আজমেরী হক বাঁধন।’ এ পোস্টে বলা হয়েছে, ‘নিখুঁত আজমেরী হক! কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমার এই অভিনেত্রী সবাইকে মুগ্ধ করেছেন।’ বাংলাদেশ থেকে নির্বাচিত কেরালা উৎসবের জন্য প্রথম সিনেমা এটি, যা কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে নির্বাচিত হয়েছিল। এটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। ক্ষমতা কাঠামোর কারণে সৃষ্ট নারীদের সমস্যাগুলোকে তুলে ধরা হয়েছে এই সিনেমায়। আগামী ২১ ও ২৩ মার্চ সিনেমাটি এই উৎসবে আবারো প্রদর্শিত হবে। একটি বেসরকারি মেডিক‌্যাল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এ চলচ্চিত্রের গল্প। কর্মস্থলে ও পরিবারে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে হয় তাকে। কারণ, শিক্ষক, চিকিৎসক, বোন, কন্যা ও মা হিসেবে জটিল জীবনযাপন করেন তিনি। এ চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। বাঁধন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)