আজ বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬

 শিরোনাম
সিলেটে তিন খু/ন, ছোরা উদ্ধারের পর যে বর্ণনা দিল পুলিশ বিয়ানীবাজারে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩ জকিগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলার মামলার আসামিসহ গ্রেফতার ৩ যেভাবে ‘রহস্য উদঘাটন’ করল পুলিশ সিলেট ট্রিপল মার্ডারের সিলেটে দম্পতি সহ তিনজন খুন, সন্দেহভাজন বাবুল আটক গোয়াইনঘাট সীমান্তে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে নগরে নিজ বাসায় কাজের মেয়েসহ বৃদ্ধ দম্পত্তি খুন বিয়ানীবাজার রথমেলা: দুই সপ্তাহের অনুমতি নিয়ে মাসব্যাপী মেলার চেষ্টা, নানা অভিযোগ দীর্ঘ আইনি লড়াইয়ের পর শপথ নিলেন বড়লেখার ইউপি সদস্য রশিদ আহমদ সোনাম গোলাপগঞ্জে এসএসসিতে কমেছে পাশের হার ও জিপিএ-৫

বিয়ানীবাজারে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩

বিয়ানীবাজারে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩

ছবি: সংগৃহীত


বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। পৃথক অভিযানে জিআর মামলার গ্রেফতারী পরোয়ানাসহ আরো ২ জনকে গ্রেফতার করা হয়। বুধবার গভীর রাতে পৃথক স্থান থেকে গ্রেফতারকৃত আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস), সিলেট ও অতিরিক্ত পুলিশ সুপার, জকিগঞ্জ সার্কেল- এর নিবিড় তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল করিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মুহাম্মদ রফিকুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) আবুল হাসনাত মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করেন। এ সময় লাউতার গজারাই এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ রাবেল আহমদ (২২)-কে গ্রেফতার করা হয়। সে দক্ষিণ টিকরপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে।

 

এছাড়া পৃথক অভিযানে জিআর পরোয়ানাভূক্ত আসামী চারখাই ইউপির কামারগ্রাম নোয়াখানির মৃত ইউছুফ আলীর ছলে আদিল হোসেন (৩২) ও জলঢুপ কমলাবাড়ি এলাকার মুজিবুর রহমান বলাইর ছেলে আলম (৩১)-কে গ্রেফতার করে পুলিশ।

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল করিম জানান, আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)