আজ শনিবার | ১৭ অক্টোবর ২০২৬

সিলেটে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ ঘন্টার চিরুনি অভিযান আটক ৬০

সিলেটে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ ঘন্টার চিরুনি অভিযান আটক ৬০

ছবি: সংগৃহীত


আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় পাঁচ ঘণ্টাব্যাপী বিশেষ চিরুনি অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশ। অভিযানের সময় শাহপরাণ (রহ.) থানা এলাকা থেকে ৩৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
 

 

শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায়  এই অভিযান চালায় পুলিশ। 

 

পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ছিনতাইকারী ও কিশোর গ্যাং দমন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনতে মহানগরীর বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাইয়ের পর ৬০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে- এয়ারপোর্ট থানায় ১৯ জন, জালালাবাদ থানা থেকে ১২ জন, দক্ষিণ সুরমা থানায় ১০ জন, কোতোয়ালী থানায় ৮ জন, শাহপরাণ (রহ.) থানায় ৮ জন এবং মোগলাবাজার থানা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। এই অভিযানের সময় শাহপরাণ (রহ.) থানা এলাকায় ৩৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
 

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, ‘গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
 

সূত্র: সিলেট ভিউ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)